সর্বশেষ খবরঃ

প্রিপেইড মিটার বন্ধের দাবিতে দিনাজপুরে মানববন্ধন

প্রিপেইড মিটার বন্ধের দাবিতে দিনাজপুরে মানববন্ধন
প্রিপেইড মিটার বন্ধের দাবিতে দিনাজপুরে মানববন্ধন

চন্দন মিত্র ( দিনাজপুর ) জেলা প্রতিনিধি :: একাধিক অনিয়ম ও যৌক্তিক দাবি উল্লেখ করে দিনাজপুরে প্রিপেইড মিটার বন্ধ এবং পুনরায় পোষ্ট পেইড মিটার চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

রবিবার( ২৬ জানুয়ারী )সকাল ১১টায় দিনাজপুর শহরের সুইহারি নরদান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো ) পিএলসি কার্যালয়ের সামনে বিদ্যুত গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন শেষে ১২দফা দাবির উল্লেখ করে একটি আবেদন নেসকো পিএলসি,দিনাজপুর এর পরিচালনা ও সংরক্ষণ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মোছাদ্দেক কবিরের নিকট জমা দেয়।এসময় তত্ত্বাবধায়ক প্রকৌশলী জানান এটি যেহেতু জাতীয় ইস্যু তাই এ ব্যপারে উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।

মানববন্ধনে বক্তারা বলেন ইতিমধ্যে প্রিপেইড মিটার বন্ধের জন্য জেলা প্রশাসক,নেসকোর নির্বাহী প্রকৌশলী,সদর উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়েছে । মানববন্ধন থেকে আগামী দশ দিনের মধ্যে প্রিপেইড মিটার খুলে না নিলে কঠোর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন বক্তারা ।

মানববন্ধনে ভুক্তভোগী বিদ্যুত গ্রাহক আলহাজ্ব সোলায়মান মোল্লা,দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর রায়হান আলী খান,রোকেয়া বেগম লাইজ,ট্রাক শ্রমিক ইউনিয়ন দিনাজপুর জেলা শাখার কার্যকরি সভাপতি মোঃ আবুল হোসেন,মোঃ আলম,বেসরকারি বিদ্যুত শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মোঃ আনিসুজ্জামান মিলন,বিদ্যুত গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির আহ্বায়ক সাবেক বক্সিং খেলোয়াড় সাঈদ আহমেদ খান শাহীন,যুগ্ম আহ্বায়ক নুর আলম সোহেল,সঞ্জয় কুমার গুপ্ত,আব্দুল মজিদ মিয়াসহ একাধিক ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী