সর্বশেষ খবরঃ

প্রশংসার জোয়ারে ভাসছে মোশাররফ করিম-পরীমণি-রোশান

প্রশংসার জোয়ারে ভাসছে মোশাররফ করিম-পরীমণি-রোশান
প্রশংসার জোয়ারে ভাসছে মোশাররফ করিম-পরীমণি-রোশান

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত সিনেমা ‘মুখোশ’। ইফতেখার শুভ পরিচালিত সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি শুক্রবার ( ৪ মার্চ ) দেশব্যাপী ৩৮ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

প্রিমিয়ার শোতে এসে মোশাররফ করিম বলেন, মুখোশ সিনেমায় অভিনয় করে আমি তৃপ্ত ও আনন্দিত। কারণ, এর গল্পটি বেশ ভালো।আমার মনে হয় দর্শকরাও দেখে আনন্দিত হবেন।

মুক্তি আগে বুধবার (৪ মার্চ ) রাজধানীর বসুন্ধরা শপিং মলের স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হলো ‘মুখোশ’র প্রিমিয়ার। যেখানে সিনেমাটির পরিচালক ইফতেখার শুভর সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেতা মোশাররফ করিম,আজাদ আবুল কালাম, চিত্রনায়িকা পরীমণি,চিত্রনায়ক রোশানসহ অন্যান্য শিল্পী ও কলাকুশলী।

পরীমণি বলেন, আমার প্রতি সিনেমা মুক্তির সময় মনে হয়, প্রথম সিনেমাটি মুক্তি পাচ্ছে। মুখোশ’র বেলাতেও তাই মনে হচ্ছে, টেনশন কাজ করছে এবং আমি নার্ভাসও! আশা করছি, এই সিনেমা দর্শকদের মন ছুঁয়ে যাবে।এদিকে,প্রিমিয়ারে আসা দর্শকরা সিনেমাটি উপভোগ করেছেন বলে জানিয়েছেন।একই সঙ্গে অনেকে ‘মুখোশ’র প্রশংসাও করেছেন

নিজের লেখা ‘পেইজ নাম্বার ৪৪’ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র ‘মুখোশ’ নির্মাণ করেছেন ইফতেখার শুভ। ব্যাচেলর ডট কম প্রডাকশনের প্রযোজনায় ‘মুখোশ’ নির্মিত হয়েছে এটি।

মোশাররফ করিম,পরীমণি,রোশান ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরেশ জাকের, আজাদ আবুল কালাম, প্রাণ রায়, এলিনা শাম্মি, ফারুক আহম্মেদ, রাশেদ মামুন অপু,তারেক স্বপন, অলংকার চৌধুরী প্রমুখ।

আরো খবর

সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন
র্শাশায় তিন দিন ব্যপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন
র্শাশায় তিন দিন ব্যপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন