সর্বশেষ খবরঃ

প্রথম চালকবিহীন ট্রেন উন্মোচন করল জার্মানি

প্রথম চালকবিহীন ট্রেন উন্মোচন করল জার্মানি
প্রথম চালকবিহীন ট্রেন উন্মোচন করল জার্মানি

বিশ্বের প্রথম স্বয়ংক্রিয়, চালকবিহীন ট্রেন উন্মোচন করল জার্মানি। জার্মান রেল অপারেটর ডয়চে বাহন এবং শিল্প গ্রুপ সিমেন্সের যৌথ উদ্যেগে হামবুর্গ শহরে ট্রেনটি উন্মোচনা করা হয়েছে। জানা গেছে,চালক না থাকায় ট্রেনটি আরো সময়ানুবর্তী একই সঙ্গে সাধারণ ট্রেনগুলোর চেয়ে আরও জ্বালানি সাশ্রয়ী হবে।

এই ধরনের চারটি ট্রেন আগামী ডিসেম্বর থেকে বর্তমান রেল অবকাঠামো ব্যবহার করে জার্মানির উত্তরাঞ্চলের শহরগুলোতে চলবে।

গণমাধ্যম দেওয়া অপর আরেক বিবৃতিতে ডয়চে বাহনের পক্ষ থেকে বলা হয়, ট্রেনটি আধুনিক প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত হবে। একজন চালক উপস্থিত থাকবে পুরো যাত্রাটি দেখাশোনা করার জন্য

হামবুর্গের রেলব্যবস্থা উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ৭০ মিলিয়ন ডলার খরচ করে এই ট্রেনগুলো নামানো হয়েছে। এ প্রসঙ্গে ডয়চে বাহনের প্রধান নির্বাহী রিচার্ড লুৎজ বলেন, এ স্বয়ংক্রিয় ট্রেন আরও নির্ভরযোগ্য পরিষেবা দিতে পারবে। এটিতে নতুন কোনো রাস্তা লাগবে না।

ফ্রান্সের রাজধানী প্যারিস এবং বিভিন্ন বিমানবন্দরে স্বয়ংক্রিয় ট্রেন থাকলেও সেগুলো বিশেষ একটি অবকাঠামোতে পরিচালিত হয়। তবে জার্মানির ট্রেনটি সাধারণ অবকাঠামো দিয়ে চলতে পারবে বলে আরো জানা গেছে।

আরো খবর

 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা