সর্বশেষ খবরঃ

পায়ে হেঁটে সিলেট ভ্রমণ করেছে খাগড়াছড়ির ছয় তরুণ

পায়ে হেঁটে সিলেট ভ্রমণ করেছে খাগড়াছড়ির ছয় তরুণ
পায়ে হেঁটে সিলেট ভ্রমণ করেছে খাগড়াছড়ির ছয় তরুণ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়ির মানিকছড়ি থেকে ছয় দিনে পায়ে হেঁটে সিলেট ভ্রমণ করেছেন ছয় তরুণ। এ যাত্রায় তারা পাড়ি দিয়েছেন ৩০৬ কিলোমিটার পথ।ভ্রমণকারী তরুণরা হলেন- মনির চৌধুরী, আব্দুর রহমান, মুহাম্মদ রাব্বি, হাসান মাহমুদ, আবদুল্লাহ আল মারুফ ও রবিউল ফারুক। তারা সবাই উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী।

‘মাদক ছাড়ো দক্ষ হও, সমৃদ্ধির পথে আগাও’ স্লোগানকে সামনে রেখে গত ২৮ ফেব্রুয়ারি মানিকছড়ি সদর থেকে যাত্রা শুরু করে ৫ই মার্চ সিলেট শহরে পৌঁছান তারা।

তারা জানান, শুরু থেকেই তাদের লক্ষ্য ছিল কোনো যানবাহন ব্যবহার না করে শুধুমাত্র হেঁটে দীর্ঘ এই পথ পাড়ি দেয়া। প্রথম দিন ভোর সাড়ে ৫টায় উপজেলা সদর থেকে পদযাত্রা শুরু করে হেঁয়াকো হয়ে বারৈয়ারহাট গিয়ে শেষ করেন। এরপর চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক ধরে ফেনী, চৌদ্দগ্রাম অতিক্রম করে কুমিল্লা পৌঁছান ৷

এরপর পর্যায়ক্রমে শর্টকাট পথে দিনে ও রাতে হেঁটে কসবা,মাধবপুর ও পুটিজুড়ি অতিক্রম করে ৫ই মার্চ সিলেট শহরে প্রবেশ করেন তরুণরা। নিজেদের সীমিত সামর্থ্যের মধ্যেই পাড়ি দিয়েছেন ৩০৬ কিলোমিটারেরও বেশি পথ। এই যাত্রায় তাদের বিরতি ও রাত্রিযাপন করতে হয়েছে মসজিদ,মাদ্রাসা, সার্কিট হাউজ, ডাকবাংলা ও হোটেলে।

দলের এক সদস্য মনির চৌধুরী জানান, নিজেদের স্বপ্ন, প্রবল ইচ্ছেশক্তি আর দৃঢ় সংকল্প থেকেই ছয় বন্ধু মিলে এই পদযাত্রার শুরু করেন।

দীর্ঘ চ্যালেঞ্জিং এই পথ পাড়ি দিতে কিছুটা বেগ পেতে হয়েছিল তাদের। বিশেষ করে রোজা রেখে দীর্ঘ সময় হাঁটা কিছুটা কষ্টসাধ্য ছিল। তবে ভ্রমণের আনন্দ তা ভুলিয়ে দিয়েছে। এ যাত্রায় তারা সিলেটের বিভিন্ন ঐতিহাসিক স্থান ও পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখবেন। সিলেট ভ্রমণ শেষে তারা যানবাহনে করে গন্তব্যে ফিরবেন।

ভ্রমণের পাশাপাশি তারা একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিতে চেয়েছেন দেশের মানুষের কাছে। তাদের মতে, দেশের তরুণ সমাজ যদি মাদককে ‘না’ বলে এবং নিজেদের দক্ষ হিসেবে গড়ে তোলে, তাহলে তারা জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবে।

আরো খবর

ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন