সর্বশেষ খবরঃ

পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে যুবক গ্রেফতার

পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে যুবক গ্রেফতার
ছবি সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে পায়ুপথে বাতাস ঢুকিয়ে সহকর্মীকে হত্যার অভিযোগে মোরশেদুল নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।নিহত ওধির চন্দ্র সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের মালিপাড়ার ওভেন চন্দ্রের ছেলে ও একই এলাকার নমীর উদ্দীন অটোরাইস মিলের শ্রমিক ছিলেন।

শুক্রবার ( ২০ অক্টোবর ) রংপুরের তারাগঞ্জের জদ্দিপাড়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। মোরশেদুল রংপুরের তারাগঞ্জ উপজেলার জদ্দিপাড়ার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে ওধির চন্দ্র ও মোরশেদুল হাওয়ার মেশিন দিয়ে ধান পরিষ্কার করছিলেন। এ সময় হাওয়ার মেশিন দিয়ে ওধিরের পায়ুপথে বাতাস ঢুকান মোরশেদুল। এতে পেট ফুলে ঘটনাস্থলেই জ্ঞান হারান ওধির। পরবর্তীতে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মারা যান।

অটোরাইস মিলের মালিক নমীর উদ্দীন বলেন, ঘটনা সময় আমি মিলে ছিলাম না। সেখানে ছয় কর্মচারী কাজ করছিল। পরে এসে শুনি ধান পরিস্কারের যন্ত্র দিয়ে গায়ের ময়লা পরিস্কারের সময় ভুলবসত পায়ুপথে বাতাস প্রবেশ করলে ওধির গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাকে রংপুর হাসপাতালে নেওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) সাইফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শুক্রবার সকালে মোরশেদুলকে তার বাড়ি থেকে আটক করা হয়। বিকেলে এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মোরশেদুলের নামে থানায় একটি হত্যা মামলা করেছেন। পরবর্তীতে এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরো খবর

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে এনডিসি
বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে এনডিসি
উপজেলা পরিষদ নির্বাচনকে ঘীরে রুপসায় রুনুর গণসংযোগ
উপজেলা পরিষদ নির্বাচনকে ঘীরে রুপসায় রুনুর গণসংযোগ
মানহানি আইন ও আমাদের সমাজঃ সম্মান,স্বাধীনতা ও দায়বদ্ধতার সূক্ষ্ম সমীকরণ
মানহানি আইন ও আমাদের সমাজঃ সম্মান,স্বাধীনতা ও দায়বদ্ধতার সূক্ষ্ম সমীকরণ
গৌরবের পতাকা উড়াতে বেনাপোল সীমান্তে সুউচ্চ ফ্ল্যাগ স্ট্যান্ড স্থাপন
গৌরবের পতাকা উড়াতে বেনাপোল সীমান্তে সুউচ্চ ফ্ল্যাগ স্ট্যান্ড স্থাপন
বেনাপোলে দোকানে ঢুকে ব্যবসায়ীকে হুমকি! অতঃপর থানায় জিডি
বেনাপোলে দোকানে ঢুকে ব্যবসায়ীকে হুমকি! অতঃপর থানায় জিডি
দিনাজপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি
দিনাজপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি
যশোরে ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক
যশোরে ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার