সর্বশেষ খবরঃ

পাবনায় দুই গ্রুপের সংঘর্সে আহত-১৫

পাবনায় দুই গ্রুপের সংঘর্সে আহত-১৫
পাবনায় দুই গ্রুপের সংঘর্সে আহত-১৫

স্টাফ রিপোর্টার :: পাবনার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার ( ২৮ অক্টোবর ) রাতে হাটখালী ইউনিয়নের বারভাগিয়া গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নির্বাচনি প্রচারণা কেন্দ্র ভাঙচুর ও পাঁচ জন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 

সংঘর্ষে গুলিবিদ্ধদের মধ্যে বারভাগিয়া গ্রামের আজাহার আলী মোল্লা (৬৫), আজগর আলী মোল্লা (৬০), খাইরুল ইসলাম (৪০), রেহেনা খাতুন (৩৫) জুবায়ের হোসেনের নাম পাওয়া গেছে। ঘটনার পরপরই পাবনার অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ) মাসুদ আলম ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী ফিরোজ আহমেদ খান বলেন, গত ২৬ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন থেকেই হাটখালী ইউনিয়নে দলীয় প্রার্থীর লোকজন মারমুখি আচরণ শুরু করেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে আমার ইউনিয়ন এলাকার বারভাগিয়া গ্রামে বহিরাগত সন্ত্রাসীরা এসে হামলা ও ভাঙচুর চালায়।

রাতের আঁধারে অতর্কিতভাবে সাধারণ লোকজনের ওপর গুলি করলে আমাদের প্রায় ৬-৭ জন গুলিবিদ্ধসহ ১৫ জন সমর্থক আহত হন। তিনি আরও বলেন, স্থানীয়রা সংঘবদ্ধভাবে ভাড়াটে সন্ত্রাসীদের ধাওয়া দিলে তারা পারিয়ে যায়। এ সময় তারা একই ইউনিয়নের নুরুউদ্দিনপুর বাজারে একটি নির্বাচনি অফিস ভাঙচুর করে।

তবে নৌকার প্রার্থী আব্দুর রউফ বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, এ ধরনের ঘটনা হাটখালী ইউনিয়নে ঘটেনি। আমার জনপ্রিয়তা ও নিশ্চিত বিজয় দেখে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। মূলত বারভাগিয়া গ্রামের বিশ্বাস ও মোল্লা গোষ্ঠীর ঝামেলার কারণে এ ঘটনা ঘটেছে।

এই ঝামেলাকে নির্বাচনি সহিংসতা দেখানোর অপচেষ্টা করে নির্বাচনি পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছেন আনারস প্রতীক ও বিদ্রোহী প্রার্থী ফিরোজ আহমেদ খান। 

সুজানগর থানার ওসি মিজানুর রহমান বলেন, এটি নির্বাচনকে কেন্দ্র করে কোনও সহিংসতা নয়। হাটখালী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ফিরোজ আহমেদ খানের দুই গ্রুপের ঝামেলা হয়েছে।

বারভাগিয়া গ্রামের দুটি পরিবারের ছেলে ও মেয়ের সম্পর্কের জের ধরে এই ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ টহল জোরদার করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। 

 

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন