সর্বশেষ খবরঃ

পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা
ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার ::  পাবনার সদর উপজেলায় প্রকাশ্যে হোসেন আলী (৫৩) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গুলিতে নিহত ওই ব্যক্তি তার ছেলেকে মাদ্রাসায় দিতে যাওয়ার পথে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তার পরিবার। ঘটে। এ সময় নিহত ব্যক্তির মাদ্রাসা পড়ুয়া ছেলেটি ঘটনাস্থলেই উপস্থিত ছিল।

সোমবার ( ৮ জুন ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাবনা শহরের জামেয়া আশরাফিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। নিহত হোসেন আলী পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জাফরাবাদ এলাকার বাসিন্দা। তিনি আশরাফিয়া মাদরাসার স্টাফ ছিলেন।

নিহতের পরিবারের দাবি, ছেলেকে মাদরাসায় রেখে আসার উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন হোসেন আলী। একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। এরপর অস্ত্র পুনরায় লোড করে আরও কয়েক রাউন্ড গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন হোসেন আলী। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার ওসি তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আলী হোসেন সন্ধ্যা পৌনে ৭টার দিকে মোটরসাইকেলযোগে তার ছেলেকে পাবনা শহরের মাসুম বাজারের জামিয়া আশরাফিয়াতে রাখতে আসেন। এসময় আগে থেকে ওঁৎ পেতে থাকা দুষ্কৃতিকারীরা তাকে গুলি করলে সে ঘটনাস্থলেই মারা যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ  উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে এনেছে।

আরো খবর

পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা
পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা
মহালছড়ি সেনা জোনের উদ্যোগে চিকিৎসা নিলো ৮৪ ছানি রোগী
মহালছড়ি সেনা জোনের উদ্যোগে চিকিৎসা নিলো ৮৪ ছানি রোগী
দিনাজপুর মেডিকেলে জনবল নিয়োগ পক্রিয়া নিয়ে অভিযোগ
দিনাজপুর মেডিকেলে জনবল নিয়োগ পক্রিয়া নিয়ে অভিযোগ
বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২
বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২
ভুয়া সংবাদ প্রকাশে গোপালগঞ্জে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
ভুয়া সংবাদ প্রকাশে গোপালগঞ্জের ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী