সর্বশেষ খবরঃ

পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে চার জনের মৃত্যু

পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে চার জনের মৃত্যু
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার :: লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে চার জনের মৃত্যু হয়েছে। তারা রেললাইনে বসে গল্প করছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

সোমবার ( ১১ নভেম্বর )উপজেলার আলাউদ্দিন নগর এলাকায় রেলপথে এই দুর্ঘটনা ঘটে। পাটগ্রাম রেলওয়ের স্টেশনমাস্টার নুর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

ট্রেনে কাটা পড়ে মৃতরা হলেন উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলামনগর গ্রামের আজিজার রহমান ( ৬৫ ), মোবারক হোসেন (৫৫), মকবুল হোসেন (৪৫) ও একই ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল ওহাব ( ৪২ )।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে আলাউদ্দিন নগর স্টেশন এলাকায় রেললাইনে বসে এই চার জন গল্প করছিলেন। এ সময় পাশে একটি মাড়াই মেশিন চলছিল। মেশিনের শব্দের কারণে তারা ট্রেনের শব্দ শুনতে পায়নি। করতোয়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই চার জন মারা যান।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার