সর্বশেষ খবরঃ

পলাশবাড়ীর আখিরা নদী হতে নিখোঁজ আছিয়ার লাশ উদ্ধার

পলাশবাড়ীর আখিরা নদী হতে নিখোঁজ আছিয়ার লাশ উদ্ধার
পলাশবাড়ীর আখিরা নদী হতে নিখোঁজ আছিয়ার লাশ উদ্ধার

আঃ খালেক মন্ডল :: অবশেষে নদীতে ভেসে উঠলো গাইবান্ধার পলাশবাড়ীর আখিরা নদীতে নিখোঁজ হওয়া নারী আছিয়া বেগমের (৬০) মরদেহ।নিহত নারী পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের পশ্চিম মির্জাপুর গ্রামের মৃত মেরাজের কন্যা।

বুধবার ( ১৮ অক্টোবর ) সকালে পলাশবাড়ী ঘোড়াঘাট উপজেলার সীমানা আমবাগানস্থ ত্রিমোহনী বীজ সংলগ্ন দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার অংশে করতোয়া নদীর কচুরি পানার সাথে মরদেহটি ভেসে ওঠে। পরে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এবং ঘোড়াঘাট থানা পুলিশের একটি টিম স্থানীয়দের সহযোগীতায় নদী হতে মরদেহটি উদ্ধার করে।

গত দুইদিন আগে পলাশবাড়ী উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া খোর্দ্দটেংরা গ্রামের আখিরা নদী পারাপার হতে গিয়ে নিখোঁজ হয় এই নারী। পরে পলাশবাড়ী থানায় নিখোঁজ জিডি করে পরিবার। এরআগে আখিরা নদীতে নিখোঁজ হওয়ার পর তাকে উদ্ধারে চেষ্টা করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবরিদল।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার অফিসার ইনর্চাজ আসাদুজ্জামান আসাদ জানান, উদ্ধার হওয়া মরদেহটি পলাশবাড়ীর আছিয়া বেগমের। কারো কোন অভিযোগ না থাকায় পরিবারের নিকট মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

আরো খবর

গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান