সর্বশেষ খবরঃ

পলাশবাড়ীতে রুবেল হত্যা মামলার তিন আসামী গ্রেফতার

পলাশবাড়ীতে রুবেল হত্যা মামলার তিন আসামী গ্রেফতার
পলাশবাড়ীতে রুবেল হত্যা মামলার তিন আসামী গ্রেফতার

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: গাইবান্ধার পলাশবাড়ীতে রুবেল মিয়া (৫০) হত্যায় দায়েরকৃত মামলার তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, উপজেলার মহদীপুর ইউনিয়নের বুজরুক বিষ্ণুপুর গ্রামের বোর্ড বাজার এলাকায় পৃথক দু’টি পরিবারের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের নারী-পুরুষসহ প্রায় ১০ জন আহত হয়। পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুবেল মিয়া মারা যায়।

এ ব্যাপারে নিহত রুবেলের মেয়ে রেবা খাতুন প্রতিপক্ষের ১৭ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার আসামীদের গ্রেফতারে থানা পুলিশ অভিযান অব্যাহত রাখে। এরই এক পর্যায় থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামানের নির্দেশে একটি পুলিশ টিম শনিবার (২২ জুন) সকালে অভিযান চালিয়ে মামলার তিন আসামীকে গ্রেফতার করেন।

এরা হলেন, ওইগ্রামের তারা মিয়ার ছেলে জামিরুল ইসলাম ওরফে জাম্ু্ব (৪০),মৃত জয়নাল আবেদীনের ছেলে রফিকুল ইসলাম ওরফে অফির উদ্দিন (৫২) ও মৃত নুরু মিয়ার ছেলে আফছার আলী (৫৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের গাইবান্ধা কোর্টহাজতে প্রেরণ করা হয়। অবশিষ্ট আসামীদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে ওসি জানান।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার