সর্বশেষ খবরঃ

পলাশবাড়ীতে বাবু হত্যার মামলার তিন আসামী গ্রেফতার

পলাশবাড়ীতে বাবু হত্যার মামলার তিন আসামী গ্রেফতার
পলাশবাড়ীতে বাবু হত্যার মামলার তিন আসামী গ্রেফতার

আঃ খালেক মন্ডল :: গাইবান্ধার পলাশবাড়ীতে চাঞ্চল্যকর রাহেদুল ইসলাম বাবু হত্যা মামলার তিন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার ( ১৮ এপ্রিল ) হতে শুক্রবার ( ১৯ এপ্রিল ) পর্যন্ত গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যাকান্ডের সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার মহদীপুর ইউপির পুর্ব গোপালপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে ওয়ারেছ মিয়া ( ৩৫), বরিশাল ইউপির আমলাগাছী গ্রামের মন্টু মিয়ার ছেলে মুশফিকুর রহমান ( ২০) ও একই গ্রামের খলিল ফকিরের ছেলে ইসমাইল হোসেন (১৯)।

এলাকাবাসী জানায়; একটি ঘটনাকে কেন্দ্র করে গত ১৭ এপ্রিল ধারালো অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধদল রাহেদুল ইসলাম বাবুকে এলোপাথারী মারডাংসহ ধারালো দিয়ে মারপিট করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে সেখানে অবস্থার অবনতি হলে ওইদিন রাত ১০টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ব্যাপারে নিহত বাবু’র বোন আঞ্জুয়ারা বেগম বাদী হয়ে এজাহার নামীয় ১৫ জনসহ অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা (নং- ১৬, তাং- ১৮/০৪/২০২৪) দায়ের করেন।

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) লাইছুর রহমান বলেন, হত্যাকান্ড সংঘটিত হওয়ার খবর পাওয়ার পর জেলা পুলিশ সুপার মো. কামাল হোসেন পিপিএম-এর নির্দেশে থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চালান। ২৪ ঘন্টা জেলার বিভিন্ন উপজেলার প্রত্যন্ত এলাকায় অভিযান চালিয়ে পুলিশ হত্যাকান্ডে সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতাকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার গাইবান্ধা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

আরো খবর

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
শিশু জান্নাতুল মাওয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড
শিশু জান্নাতুল মাওয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
নারীদের জন্য চালু হলো পিংক বাস সার্ভিস
নারীদের জন্য চালু হলো পিংক বাস সার্ভিস
শ্যামনগরে রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ
শ্যামনগরে রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত