সর্বশেষ খবরঃ

পলাশবাড়ীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন

পলাশবাড়ীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
প্রতিকী ছবি

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: গাইবান্ধার পলাশবাড়ীতে গরু চুরির বিচার-মামলার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বাবু ( ৩২ ) নামে যু্বক খুন হয়েছেন।

বুৃধবার ( ১৭ এপ্রিল ) দিনগত রাতে সাড়ে ৮ টার দিকে উপজেলার মহদীপুর ইউনিয়নে আমলাগাছী-ঢোলভাঙ্গা সড়কের বেলতলা এলাকায় এ হামলার শিকার হন তিনি। পরে রাত সাড়ে ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ আজমারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন,সম্প্রতি এলাকায় গরু চুরির বিচার-মামলার জেরে বাবুর ওপর ক্ষিপ্ত ছিল প্রতিপক্ষরা।এরই ধারাবাহিকতায় এদিন রাতে আমলাগাছী- ঢোলভাঙ্গা সড়কের বেলতলা এলাকায় বাবুর ওপর হামলা চালায় প্রতিপক্ষরা।

হামলাকারীদের ছুরির আঘাত বাবুর বুক ভেদ করে হার্ট পর্যন্ত পৌঁছানোর কারণে তার মৃত্যু হয়েছে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।  এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

আরো খবর

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
শিশু জান্নাতুল মাওয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড
শিশু জান্নাতুল মাওয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
নারীদের জন্য চালু হলো পিংক বাস সার্ভিস
নারীদের জন্য চালু হলো পিংক বাস সার্ভিস
শ্যামনগরে রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ
শ্যামনগরে রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত