সর্বশেষ খবরঃ

পলাশবাড়ীতে চলন্ত বাসে আগুন লাগায় যাত্রীবাহী বাস খাদে

পলাশবাড়ীতে চলন্ত বাসে আগুন লাগায় যাত্রীবাহী বাস খাদে
পলাশবাড়ীতে চলন্ত বাসে আগুন লাগায় যাত্রীবাহী বাস খাদে

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকাগামী একটি চলন্ত বাসে হঠাৎ আগুনের ঘটনা ঘটেছে। মুহূর্তেই আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণ হারায় চালক। সড়কের পাশে খাঁদে পড়ে যায় বাসটি। তবে তাৎক্ষণিকভাবে যাত্রীরা নেমে পড়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার ( ২২ ডিসেম্বর ) দিনগত রাত ১২টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের পৌর শহরের ড্রিমল্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। তারা একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নীলফামারীর ডোমার থেকে দোয়েল এন্টারপ্রাইজের একটি বাস ঢাকা যাচ্ছিল। পলাশবাড়ী পৌর শহরের ড্রিমল্যান্ড এলাকায় বাসের ব্যাটারি থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

মুহূর্তেই আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায় বাসটি। এ সময় বাসে থাকা যাত্রীরা তাৎক্ষণিক নেমে পড়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে বাসের ভিতর ও বাহির ছাড়াও সামনের বেশকিছু অংশ পুড়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, বাসের ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের ফলে বাসে থাকা ৪৩ জন যাত্রী, চালক ও হেল্পার বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন।

আরো খবর

বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে