সর্বশেষ খবরঃ

পর্নোগ্রাফি মামলায় কেশবপুরে যুবক গ্রেফতার

পর্নোগ্রাফি মামলায় কেশবপুরে যুবক গ্রেফতার
পর্নোগ্রাফি মামলায় কেশবপুরে যুবক গ্রেফতার

রনি হোসেন, কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুরে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এক গৃহবধূর দায়ের করা মামলায় খলিলুর রহমান (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।সে কেশবপুর উপজেলার জাহানপুর গ্রামের আব্দুল করিম সরদারের ছেলে।

সোমবার (২ সেপ্টেম্বর )রাতে উপজেলার নতুন মুলগ্রাম বাজার থেকে তাকে গ্রেফতার করাসহ তার কাছ থেকে অপরাধকর্মে ব্যবহৃত একটি স্মার্টফোন ও ধারণকৃত অশ্লীল ভিডিও জব্দ করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, উপজেলার এক গৃহবধূর বসতবাড়ির শয়নকক্ষের জানালার ছিদ্র দিয়ে কে-বা কারা নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে। ওই সময় ওই গৃহবধূ দেখে ফেললে অজ্ঞাতনামা ব্যক্তি সেখানে চিরকুট ফেলে রেখে চলে যায় এবং চিরকুটে লেখা মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলেন।

পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে ওই নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীর কাছ থেকে মোটা অংকের টাকা দাবি করেন। এ ঘটনা উল্লেখ করে ভুক্তভোগী নারী অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে গত সোমবার (১লা সেপ্টেম্বর) কেশবপুর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর-২।

মামলার পর থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তার মাধ্যমে খলিলুর রহমান কে শনাক্ত করে নতুন মুলগ্রাম বাজার থেকে তাকে গ্রেফতার করে।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন বলেন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এক গৃহবধূর দায়ের করা মামলায় তথ্য প্রযুক্তির সহায়তার মাধ্যমে খলিলুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে অপরাধকর্মে ব্যবহৃত স্মার্টফোন ও ধারণকৃত অশ্লীল ভিডিও জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন