সর্বশেষ খবরঃ

পরীমণির বাড়ির সামনে শিক্ষার্থীদের ভিড়

পরীমণির বাড়ির সামনে শিক্ষার্থীদের ভিড়
ছবি সংগৃহীত

ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি সোশ্যাল মিডিয়ায় সরব থাকেন। প্রায়ই ব্যক্তিজীবনের নানান মুহূর্ত ভক্ত-অনুরাগীদের কাছে ভাগ করে নেন এই নায়িকা।কিছুদিন ধরে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না নায়িকার। নিজ জন্মস্থান বরিশালে নানার মৃত্যুবার্ষিকী পালন করতে এসে দুটি দুঃসংবাদ পেয়েছেন পরী।

তার একটি হলো নায়িকার প্রথম স্বামীর মৃত্যু,আরেকটি হলো পরিচালক শাহ আলম মণ্ডলের প্রয়াণ, যার হাত ধরে সিনেমা জগতে নিজের নাম লিখিয়েছিলেন পরীমণি। বর্তমানে তিনি বরিশাল রয়েছেন। সেখান থেকে একাধিক ভিডিও, ছবি প্রকাশ্যে এনেছেন নায়িকা।

মঙ্গলবার ( ২৬ নভেম্বর )সকালে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন পরীমণি। সেই ভিডিওতে দেখা যায়, সকাল সকাল পরীর বাড়ির উঠানে একঝাঁক শিক্ষার্থী জড়ো হয়েছেন! নায়িকার সঙ্গে মূলত দেখা করতেই স্কুল পড়ুয়া সেই শিক্ষার্থীগুলো পরীর বাড়িতে ভিড় করে।

ভিডিওতে দেখা যায়, প্রায় প্রতিটি শিক্ষার্থীই পরীকে এক নজর দেখার জন্যে উৎসুক! এ সময় পরীকে মজার ছলে বলতে শোনা যায়, ‘তোমাদের টিচারকে নালিশ করব, তোমরা স্কুল পালিয়ে এসেছ নাকি?’

এরপরই তাদেরকে বিকেলে আসার কথা বলেন নায়িকা। তার কথায় বিকেলে আবারও চলে আসে তারা। তবে এবার শুধু শিক্ষার্থীরাই ছিলেন না, সঙ্গে ছিলেন এলাকার আরও কিছু সাধারণ উৎসুক মানুষেরাও।

পরে সবার সঙ্গে একে একে সেলফি তোলেন নায়িকা। তখন পরীর সঙ্গে দেখা করতে আসা সবার সঙ্গে সাক্ষাৎ হয়েছে নায়িকার দুই সন্তানেরও। ছবি তোলা শেষে পরীমণির ছেলে সবাইকে হাত তুলে বিদায় জানায়।

ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে পরী লেখেন, ‘আমার জন্য সকাল সকাল নানু বাড়ির উঠানে একরাশ ভালোবাসার ছড়াছড়ি! কি লাগে এক জীবনে আর! আমি তোমাদেরই লোক এই আমার পরম পাওয়া।’

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই পরীমণির অনুরাগীরা নায়িকার মন্তব্য ঘর ভালোবাসায় ভরিয়ে দেন।

আরো খবর

শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন