সর্বশেষ খবরঃ

নেতৃত্ব প্রতিষ্ঠা নয়,শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করবে ছাত্রলীগ

নেতৃত্ব প্রতিষ্ঠা নয়,শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করবে ছাত্রলীগ
নেতৃত্ব প্রতিষ্ঠা নয়,শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করবে ছাত্রলীগ

চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি :: শিক্ষার্থীদের উপর প্রভাব খাটিয়ে নেতৃত্ব প্রতিষ্ঠা করে নিজিদের আধিপত্য বিস্তার করা ছাত্রলীগের মূল উদ্দেশ্য নয়।

শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে মেধাবী ও প্রতিভাবানদের যোগ্য নেতৃত্বের সুযোগ সৃষ্টি করে শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষেই কাজ করে যাওয়াই ছাত্রলীগের মূল উদ্দেশ্য উল্লেখ করে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন বলেন,বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে যোগ্য নেতৃত্ব গড়ার চেয়ে বোমা বিষ্ফরন ঘটাতেই বেশী ব্যস্ত থাকতো।

মেধাবী শিক্ষার্থীদের যোগ্যতার ভিত্তিতে নয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ক্যাডাররাই হতেন বিসিএস ক্যাডার।কিন্তু বর্তমান আওয়ামীলীগ সরকার বঙ্গবন্ধু তনয়ার যোগ্য নেতৃত্বে দেশের আজ প্রতিটি শিক্ষাঙ্গনের মেধাবীরা মেধা বিকাশের সুযোগ পাচ্ছে।

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে ছাত্র সমাজ ও তরুন প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং কমিটি গঠনের উদ্দেশ্যে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষে বাংলাদেশ ছাত্রলীগ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার কর্মী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরোও বলেন যে, ছাত্রলীগের কমিটিতে প্রতিভাবান মেধাবী শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাঙ্গনের নীতি বহিঃভুত বা অনৈতিক কর্মকান্ডে লিপ্ত কারোর ঠাই ছাত্রলীগে হবে না। যোগ্য নেতৃত্বের যোগ্য সংগঠন এই ছাত্রলীগ। আর যোগ্য নেতৃত্ব তৈরী করাই এই সংগঠনের মূল লক্ষ।

সোমবার ( ১১ মার্চ ) বিকেলে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শেখ রাসেল মাঠে অনুষ্ঠিত কর্মী সভায় অন্যান্য বক্তারা বলেন, উত্তর জনপদের শ্রেষ্ট বিদ্যাপীঠ হাবিপ্রবি দীর্ঘ ১৩বছর ছাত্রলীগের কমিটি থেকে বঞ্চিত।নেতৃত্ব আছে কিন্তু নেই কোনো কমিটি।

যোগ্য নেতৃত্বের সমন্বয়ে উপযুক্ত কমিটি গঠন করে দল-মত নির্বিশেষে সকল শিক্ষার্থীর নায্য অধিকার প্রতিষ্ঠা করবে ছাত্রলীগ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সানোয়ার পারভেজ পুলক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হিল বারী, সাংগঠনিক সম্পাদক আতিকা বিনতে হোসাইন, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান পিয়াস, মুক্তিযুদ্ধ গবেষনা বিষয়ক সম্পাদক খালিদ-উর-রহমান বাদল, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান নয়ন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মোঃ ইমতিয়াজ হোসেন রাব্বীসহ প্রমুখ।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী