সর্বশেষ খবরঃ

নারীদের হকিতে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিলো বাংলাদেশ

নারীদের হকিতে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিলো বাংলাদেশ
নারীদের হকিতে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিলো বাংলাদেশ

নারীদের জুনিয়র এশিয়া কাপ হকিতে টানা চার ম্যাচে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। স্থান নির্ধারণী ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়িয়েছে অর্পিতা পালরা। রিয়া আরলিনের হ্যাটট্রিকে শ্রীলঙ্কাকে ৮-০ গোলে উড়িয়ে দিয়ে নবম হয়েছে বাংলাদেশ।

স্কোরই বলে দিচ্ছে শনিবার ওমানের মাসকটে ম্যাচজুড়ে ছিল বাংলাদেশের দাপট।একচেটিয়া খেলায় লঙ্কানরা রীতিমতো উড়ে যায়। দাঁড়াতেই পারেনি বাংলাদেশের সামনে।

ম্যাচের ৮ মিনিটে বাংলাদেশ প্রথম এগিয়ে যায়। আক্রমণ থেকে ফাতেমাতুজ্জোহরা গোল করে দলকে এগিয়ে নেন।এরপরের তিনটি গোল রিয়ার। তিনটি গোলই এসেছে আক্রমণ থেকে। প্রথমটি ২৩ মিনিটে, পরেরটি ২৮ মিনিটে। ৩১ মিনিটে হ্যাটট্রিক করেন রিয়া।চার গোলে এগিয়ে থেকে বাংলাদেশের দাপট আরও বাড়তে থাকে।

৪৪ মিনিটে অধিনায়ক অর্পিতা দলকে পঞ্চম গোল উপহার দেন।এটিও ছিল ফিল্ড গোল। ৫ মিনিট পর রিয়া নিজের চতুর্থ গোলটি পান। ফিল্ড গোল করে মুন্সিয়ানা দেখান তিনি।৫৩ মিনিটে বাংলাদেশ সপ্তম গোলের দেখা পায়। নাদিরা ইমা ফিল্ড গোল করেন।

চার মিনিট পর সোনিয়া খাতুন দলের হয়ে অষ্টম গোল করে লঙ্কানদের বড় হারের লজ্জা দেন। লঙ্কার কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া গোলটিও ছিল আক্রমণ থেকে।

আরো খবর

রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন