সর্বশেষ খবরঃ

নারীদের পিৎজা খাওয়ার দৃশ্য দেখানো নিষিদ্ধ করলো ইরান

নারীদের পিৎজা খাওয়ার দৃশ্য দেখানো নিষিদ্ধ করলো ইরান
নারীদের পিৎজা খাওয়ার দৃশ্য দেখানো নিষিদ্ধ করলো ইরান

টেলিভিশন অনুষ্ঠানে আরো সেন্সর করলো ইরান। কোনো নারী পিৎজা খাচ্ছেন, হাতে গ্লাভস ছাড়া বা কোনো পুরুষ চা পরিবেশন করছেন কোনো নারীকে,এমন দৃশ্য দেখানো যাবে না কোনো টেলিভিশন শোতে। শুধু তাই নয় নাটক, সিনেমার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। নির্মাতাদেরকেও সতর্ক করার খবর পাওয়া গেছে।

ইরানওয়্যারের তথ্য বলছে,দেশটির সরকারি কর্মকর্তারা সম্প্রতি পরিদর্শন শেষে একটি গাইডলাইন ইস্যু করেছেন ব্রডকাস্ট চ্যানেল ও সিনেমা নির্মাতাদের জন্য। এই ওয়েবসাইটটি আরো জানিয়েছে, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সম্প্রচার বিভাগের প্রধান জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন শামশাদি বলেন, টেলিভিশন কিংবা বা সিনেমার পর্দায় কোরো নারীর লাল রঙের পানীয় পান করা দেখানো যাবে না।

এমনকি স্যান্ডউইচ খাওয়ার দৃশ্যও নিষিদ্ধ পর্দায়। যে কোনো ঘরোয়া দৃশ্য দেখাতেও নারাজ দেশটির সরকার। সম্প্রচারের আগে তা কর্তৃপক্ষকে দেখাতে হবে, এরপর তারা সিদ্ধান্ত দেবেন।

এমন কড়া নিয়ম জারির ফলে এবং নিষেধাজ্ঞার বিষয়টি এড়াতে অনেক প্রতিষ্ঠান সেলফ সেন্সরশিপে চলে গেছে। সিনেমাপ্রেমীরা বলছেন, বিশ্ব জুড়ে বাস্তববাদী চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে অনেক উন্নত অবস্থান ধরে রেখেছে ইরান। এখন তা ম্লান হতে চলেছে। নতুন করে কড়া নিয়ম জারি, দেশটির শিল্পকলা বিকাশের জন্য মোটেও সুখকর নয়।

খবর সূত্র- ডেইলি মেইল।

আরো খবর

শ্যামনগরে রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ
শ্যামনগরে রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী
শার্শায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার
শার্শায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার
চারুপীঠ একাডেমিতে চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
চারুপীঠ একাডেমিতে চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো