সর্বশেষ খবরঃ

নাটোরের অপহৃত কিশোরী উদ্ধার ও গ্রেফতার-১

নাটোরের অপহৃত কিশোরী উদ্ধার ও গ্রেফতার-১
নাটোরের অপহৃত কিশোরী উদ্ধার ও গ্রেফতার-১

স্টাফ রিপোর্টার :: নাটোরে অপহৃত কিশোরীকে উদ্ধারসহ মোঃ রাকিব হাসান ( ১৯ )নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৫।মোঃ রাকিব হাসান রাজশাহী জেলার বাগমারা থানার বাড়ী গ্রামের মোঃ রেজাউল ইসলামের ছেলে। তারা নাটোর সদরের চকরামপুর এলাকার অস্থায়ী বাসিন্দা।

বৃহস্পতিবার ( ২৮ অক্টোবর ) দিবাগত রাত ১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে,রাজশাহী জেলার বাগমারা থানাধীন মাহমুদপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার ( ২৯ অক্টোবর ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৫ এর উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, বিগত ১৬ অক্টোবর সকালে ১৪ বছরের এক কিশোরীকে তার নিজ বাড়ি থেকে রাকিব অপহরণ করে বলে নাটোর র‌্যাব ক্যাম্পে অভিযোগ করেন ওই কিশোরীর পিতা।

অভিযোগের ভিত্তিতে সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে অপারেশন পরিচালনা করে কিশোরীকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করে র‍্যাব-৫। এ ঘটনায় নাটোর জেলার সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরো খবর

 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা