সর্বশেষ খবরঃ

নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
ফাইল ছবি

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে বৈঠকে যোগ দিতে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার ( ৮ সেপ্টেম্বর ) সকাল ১১টা ১৩ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।

৮ থেকে ১০ সেপ্টেম্বর নয়াদিল্লীতে জি-২০ সম্মেলন হবে। জি-২০ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিনিধিদলে আছেন-পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা,পররাষ্ট্র প্রতিমন্ত্রী,পররাষ্ট্র সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাধিক কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রধানমন্ত্রীর এ সফরে ভারতের সঙ্গে বৈঠকের আগে তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। কৃষি গবেষণা খাতে সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় ও দুই দেশের সাধারণ নাগরিকদের লেনদেন সহজ করতে এ সমঝোতা স্মারকগুলো স্বাক্ষর হবে।

বৃহস্পতিবার ( ৭ সেপ্টেম্বর ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডঃ এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, জি-২০ সম্মেলনে বাংলাদেশসহ নয়টি দেশকে ‘অতিথি রাষ্ট্র’ হিসেবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে ভারত।

এর পরিপ্রেক্ষিতে ভারতে আয়োজিত ১৮তম জি-২০ সম্মেলনের সব সভায় অংশ নেবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শুক্রবার বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন।

৯ সেপ্টেম্বর ওই দুটি অধিবেশনের মাঝে সম্মেলনের সাইডলাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে অংশগ্রহণকারী অন্যান্য দেশের একাধিক নেতার সঙ্গে বৈঠক করবেন। ১০ সেপ্টেম্বর বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন