সর্বশেষ খবরঃ

নতুন মার্কিন নিষেধাজ্ঞার কবলে রাশিয়ার মন্ত্রী ও নেতারা

নতুন মার্কিন নিষেধাজ্ঞার কবলে রাশিয়ার মন্ত্রী ও নেতারা
নতুন মার্কিন নিষেধাজ্ঞার কবলে রাশিয়ার মন্ত্রী ও নেতারা

রাশিয়ার মন্ত্রী, আঞ্চলিক নেতা এবং তিনটি পারমাণবিক অস্ত্র প্রতিষ্ঠানসহ ৬০ জনেরও বেশি শীর্ষ রুশ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র দপ্তরের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, অন্যান্য রুশ কর্মকর্তা এবং সংস্থাগুলোকেও নিষেধাজ্ঞারলক্ষ্যবস্তু করা হয়েছে। ইউক্রেন থেকে শস্য চুরির সাথে জড়িত একজন রুশ নাগরিক এবং আগ্রাসনের প্রথম দিকে রুশ সেনাদের দখল করা ইউক্রেনের প্রধান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তদারকিকারী কর্মকর্তার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এর বাইরে ন্যান্য রুশ সামরিক বাহিনীর এক হাজার ২০০ এর বেশি সদস্যের উপর মার্কিন ভিসা বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং ‘মহা মানবাধিকার লঙ্ঘনের’ অভিযোগে অভিযুক্ত তিনজন সামরিক কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

ইউক্রেনে হামলার এক বছর পূর্তিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে যেসব পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন, নতুন নিষেধাজ্ঞা তারই অংশ বলে জানিয়েছে রয়টার্স।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেছেন,‘আমরা ইউক্রেনের জনগণকে সমর্থন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি এবং ক্রেমলিনের যুদ্ধের জবাবদিহিতা প্রচারের জন্য আমাদের প্রচেষ্টাকে দ্বিগুণ করছি।

আরো খবর

বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে