সর্বশেষ খবরঃ

নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার

নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার :: নড়াইলের লোহাগড়া উপজেলায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক সেনা সদস্য মোঃ আকবার হোসেন হত্যা মামলার আসামি মোঃ জাকারিয়া মোল্যা ওরফে জাকির হোসেন (৫৫) ও সাদ্দাম হোসেন ওরফে মোঃ জাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।

সোমবার ( ৭ এপ্রিল )সন্ধ্যায় লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের লাহুড়িয়া পশ্চিমপাড়া থেকে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রেফতারকৃতরা হলেন – নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের লাহুড়িয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত রোস্তম মোল্যার ছেলে জাকির মোল্যা, একই গ্রামের মৃত মাফুজার মোল্যার ছেলে সাদ্দাম মোল্যা।

উল্লেখ্য গত সোমবার( ৩১ মার্চ )নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া পশ্চিমপাড়ার গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মনিরুল জমাদ্দার ও মিল্টন জমাদ্দার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।

গত রবিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের লোকজনের মধ্যে মারামারি হয়।তার জেরে সোমবার বিকালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে জড়াই এক পর্যায়ে মোঃ আকবার হোসেনকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন । পরে তাকে উদ্ধার করে মাগুরা জেলার মোহাম্মদপুর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি )মোঃ আশিকুর রহমান বলেন হত্যাকাণ্ডের সাথে জড়িত এজাহার নামীয় (৩ ও ১০ নং )দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে ও বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরো খবর

ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন