সর্বশেষ খবরঃ

নড়াইলে প্রতারণা করে প্রতিবন্ধীর জমি লিখে নেওয়ার অভিযোগ

নড়াইলে প্রতারণা করে প্রতিবন্ধীর জমি লিখে নেওয়ার অভিযোগ
নড়াইলে প্রতারণা করে প্রতিবন্ধীর জমি লিখে নেওয়ার অভিযোগ

উজ্জ্বল রায় :: নড়াইল সদরের গুয়াখোলা গ্রামের প্রতিবন্ধী কমল চন্দ্র পালের( ৭০) ১একর ১০ শতক জমি প্রতারণা করে লিখে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। শেষ সম্বলটুকু হারিয়ে বৃদ্ধ কমল এখন পাগলপ্রায়।প্রতারণা করে জমি লিখে নেয়ার ঘটনায় পরিবার-স্বজনসহ এলাকাবাসী ক্ষুদ্ধ। অভিযুক্তরা গা ঢাকা দিয়েছেন।

অভিযোগে জানা যায়, নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা মৌজার ৪২১৬, ৪২১৯, ৪২২০, ৪২২১, ৪২২৩, ৩৮৭১ ও ৫১৯১ নম্বর দাগে এক একর ১০ শতক জমির মালিক কমল চন্দ্র পাল।

জমির লোভে পাশের হাতিয়াড়া গ্রামের বিলাস গোস্বামী ( ৩৬) এবং বাকড়ি গ্রামের নিরব বৈরাগী( ৩৫) নিঃসন্তান প্রতিবন্ধী কমল পালের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন।

বৃদ্ধ কমলকে ভুল বুঝিয়ে তার পরিবার ও স্বজনদের অজান্তে ১ একর ১০ শতক জমি বিলাশ ও নিরব গত ১ জুন তাদের নামে পাওয়ার অব অ্যাটর্নি করে নেন। পরবর্তীতে ওই জমি বিলাশ তার স্ত্রী পিয়া গোলদার এবং নিরব তার স্ত্রী সিথি সরকারের নামে কবলা দলিল করে দেন।

কমল পাল বিষয়টি টের পেয়ে জমি ফিরে পেতে স্বজনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানান। ঘটনাটি জানাজানির পর বিলাশ ও নিরব জমির মালিক কমল পালকে ওই জমি ফেরত দেয়ার প্রতিশ্রুতি দেন।

গত ২৭ জুলাই কমল পালকে ওই জমি রেজিস্ট্রি করে দেয়ার কথা থাকলেও আগেরদিন ( ২৬ জুলাই )বিলাশ ও নিরব তাদের স্ত্রী ও সন্তানদের নিয়ে বাড়ি ছেড়ে অন্যত্র গা ঢাকা দেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।


কমল পাল জানান, শারীরিক প্রতিবন্ধী হওয়ায় আমার সঙ্গে প্রতারণা করে বিলাস ও নিরব এক একর ১০ শতক জমি লিখে নিয়েছে। আমার জমি ফেরত চাই। অভিযুক্ত বিলাস ও নিরব পালিয়ে থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তাদের বক্তব্য জানা যাইনী।

স্থানীয় বাসিন্দা বকুল পাল, রূপচাঁদ পাল,অসীম বিশ্বাস ও রেনুকা বিশ্বাস জানান, কমল পালের কোন সন্তান না থাকায় অসহায়ত্বের সুযোগ নিয়ে বিলাশ ও নিরব প্রতারণা করে তার শেষ সম্বল জমি লিখে নিয়েছেন। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

শেখহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার ওলিয়ার রহমান বলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিলাশ ও নিরব জমির মূল মালিক কমল পালকে জমি ফেরত দিতে রাজি হওয়ার পর তারা এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছেন। আশা করছি, তারা জমির মালিক প্রতিবন্ধী কমলকে তার জমি ফেরত দিবেন।

আরো খবর

ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন