সর্বশেষ খবরঃ

নড়াইলে নারিকেল গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

নড়াইলে নারিকেল গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু
নড়াইলে নারিকেল গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

উজ্জ্বল রায় ( নড়াইল জেলা ) প্রতিনিধি:: নড়াইল সদর উপজেলায় নারিকেল গাছ থেকে পড়ে গিয়ে রাকিব শিকদার ( ১৫ ) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ( ১২ আগস্ট )বেলা ১১টার দিকে উপজেলার হবখালি ইউনিয়নের কাগজীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রাকিব হবখালি ইউনিয়নের কাগজীপাড়া গ্রামের উত্তরপাড়া এলাকার প্রবাসী কাদের শিকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে,আজ বেলা ১১টার দিকে রাকিব শিকদার নামে ওই কিশোর নিজ বাড়ির পাশে প্রতিবেশীর একটি নারিকেল গাছে ওঠে পরিষ্কার করার জন্য। এ সময় অসাবধানবশত বৃষ্টিতে ভেজা নারিকেল গাছের ডগায় পাড়া দিলে সে গাছ থেকে ছিটকে মাটিতে পড়ে যায়। এতে তার পা ভেঙ্গে পরিষ্কার ও বুকে-মাথায় আঘাত পায়।

পরে স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে বেলা ১২টার দিকে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক লীপিকা রাণী বিশ্বাস বলেন, বেলা ১১টা ৪০ মিনিটের সময় রাকিব নামে এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই ছেলেটি মারা গেছে।

হবখালি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ( মেম্বার ) ইব্রাহিম হোসেন নারিকেল গাছ থেকে পড়ে গিয়ে কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,সকালের দিকে প্রতিবেশীর বাড়িতে থাকা নারিকেল গাছ থেকে পড়ে গিয়ে রাকিব গুরুতর আহত হয় পরে হাসপাতালে নেয়ার পথে সে মারা গেছে।

আরো খবর

হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী