সর্বশেষ খবরঃ

নড়াইলে তাস খেলাকে কেন্দ্র করে হত্যা মামলার আসামি গ্রেফতার

নড়াইলে তাস খেলাকে কেন্দ্র করে হত্যা মামলার আসামি গ্রেফতার
নড়াইলে তাস খেলাকে কেন্দ্র করে হত্যা মামলার আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার :: নড়াইল সদর থানাধীন ভওয়াখালী নতুন কেন্দ্রীয় বাস টার্মিনালের ২য় তলা ভবনের নীচ তলায় বসে তাস খেলাকে কেন্দ্র করে ভিকটিম আশরাফুল ইসলাম মুসা( ৪৩ )হত্যাকান্ডের শিকার হয়।

শনিবার ( ২৮ জুন ) অত্র মামলার এজাহার নামীয় এক নং আসামী মোঃ ইয়ার আলী বিশ্বাস (৩৫),পিতা-আসাদ বিশ্বাস, সাং-ভওয়াখালী বিশ্বাসপাড়া, থানা ও জেলা-নড়াইল, অজ্ঞাতনামা আসামী-কমরুল বিশ্বাস (৫০), পিতা-বারেক বিশ্বাস, সাং-ভওয়াখালী বিশ্বাসপাড়া,থানা ও জেলা-নড়াইলদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

এর আগে নিহতের স্ত্রী বাদী হয়ে নড়াইল সদর থানায় এজাহার দায়ের করলে মামলা রুজু হয়।নড়াইল জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অত্র এলাকায় পুলিশি টহল জোরদার করা হয় এবং হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেফতারের জন্য তৎপর হয় পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়,তাস খেলা চলাকালে( ১২/০৪/২০২৫ )সকাল অনুমান ৭:৪৫ মিনিটের সময় আসামীদের সাথে ভিকটিমের মতপার্থক্য দেখা দিলে উল্লেখিত আসামীগণ ভিকটিমকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।ভিকটিম তাদেরকে গালিগালাজ করতে নিষেধ করায় আসামী মোঃ ইয়ার আলী বিশ্বাস অন্যান্য আসামীদের বলে যে, সালারে ধর,ওকে খুন করে আমাদের সাথে তর্ক করার মজা দেখিয়ে দেই।

ভিকটিম বসে থাকা অবস্থায়ই আসামী সিনহা বিশ্বাস ভিকটিমের পিছনে গিয়ে মাথা ধরে, আসামী আরিফুল বিশ্বাস ভিকটিমের ডান পা চেপে ধরে ও আসামী পরশ ভিকটিমের বাম পা চেপে ধরে। তখন আসামী মোঃ ইয়ার আলী পূর্ব থেকে তার মাজার পিছনে গোজা ধারালো চাকু বের করে ভিকটিম আশরাফুল ইসলাম মুসাকে খুন করার উদ্দেশ্যে বুকে কোপ মারে। এক পর্যায়ে অন্যান্য আসামীরা ভিকটিমের মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে।

আসামীদের রুমের মধ্যে থেকে দৌড়াদৌড়ি করে বের হওয়া দেখে টার্মিনালে থাকা পরিবহন শ্রমিক লিটু সরদার ও নৈশ প্রহরী মোঃ আশিকুর রহমান খান রুমের মধ্যে প্রবেশ করে ভিকটিমকে রুমের মধ্যে ফ্লোরে বিছানো তোষকের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ভিকটিমকে উদ্ধার করে দ্রুত পথচলতি ভ্যান যোগে সকালে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসেন। নড়াইল সদর হাসপাতালের ইমার্জেন্সীতে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে পরীক্ষা-নিরিক্ষা করে মৃত ঘোষণা করেন।

নড়াইল জেলার পুলিশ সুপার কাজী এহসানুল কবীর জানান, আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেফতার করতে জেলা পুলিশের একাধিক টিম কাজ করছে।

আরো খবর

ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন