সর্বশেষ খবরঃ

নড়াইলে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

নড়াইলে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
নড়াইলে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

উজ্জ্বল রায় :: নড়াইল সদর উপজেলার যশোর-কালনা মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তাজিম হোসাইন ( ২০ ) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার ( ২ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ৭ টার দিকে সদর উপজেলার যশোর-কালনা মহাসড়কের দত্তপাড়া বাস স্টান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান. তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মৃত্যুঞ্জয় বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তাজিম হোসাইন নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকার আব্দুর রাজ্জাক এর ছেলে এবং লোহাগড়া উপজেলার একটি কওমি মাদরাসার ছাত্র ছিলেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস জানায়, সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে তাজিম হোসাইন নামে ওই যুবক মোটরসাইকেল চালিয়ে নড়াইল থেকে লোহাগড়ার দিকে যাচ্ছিলেন প্রতিমধ্যে সদর উপজেলার যশোর-কালনা মহাসড়কের দত্তপাড়া বাস স্টান্ড এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এ সময় তার মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।

এ বিষয়ে তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।এছাড়া এ ব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন