সর্বশেষ খবরঃ

নড়াইলে চোরাই ব্যাটারি চালিত রিক্সা উদ্ধারসহ গ্রেফতার ৩

নড়াইলে চোরাই ব্যাটারি চালিত রিক্সা উদ্ধারসহ গ্রেফতার ৩
নড়াইলে চোরাই ব্যাটারি চালিত রিক্সা উদ্ধারসহ গ্রেফতার ৩
স্টাফ রিপোর্টার :: নড়াইলের লোহাগড়া থানা পুলিশের অভিযানে চোরাই ব্যাটারি চালিত রিক্সা উদ্ধারসহ তিনজন গ্রেফতার হয়েছে। ব্যাটারি চালিত রিক্সা চোর চক্রের তিন সদস্য মোঃ মফিজ মোল্যা (৪৮), মোঃ আকাশ মোল্যা (২৮) ও মোঃ ইসমাইল শেখ (২৫) ।গ্রেফতারকৃত আসামির হেফাজত থেকে চোরাই ব্যাটারি চালিত রিক্সাটি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ( ৩০ জানুয়ারি )গভীর রাতে নড়াইল জেলার লোহাগাড়া থানা পৌরসভাধীন মাইট কুমড়া( আশ্রয় প্রকল্প )  শামীম শেখের বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর থেকে চোরাই ব্যাটারি চালিত রিক্সাগাড়ীসহ তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই( নিঃ) মোঃ কবির উদ্দিন মন্ডল, এএসআই( নিঃ) মোঃ আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এসংক্রান্তে নড়াইল লোহাগাড়া থানায় একটি মামলা করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় জেলা পুলিশ মানুষের জানমালের নিরাপত্তায় সর্বদা তৎপর রয়েছে।

আরো খবর

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়