সর্বশেষ খবরঃ

নড়াইলে কাল থেকে ঐতিহ্যবাহী বুড়ো ঠাকুরের মেলা শুরু

নড়াইলে কাল থেকে ঐতিহ্যবাহী বুড়ো ঠাকুরের মেলা শুরু
নড়াইলে কাল থেকে ঐতিহ্যবাহী বুড়ো ঠাকুরের মেলা শুরু

স্টাফ রিপোর্টার :: নড়াইলের ইতনা ইউনিয়নের ঐতিহ্যবাহী চারদিন ব্যাপী বুড়ো ঠাকুরের মেলা কাল শুরু। লোহাগড়া উপজেলার ১১নং ইতনা ইউনিয়নের দৌলতপুর রাধানগর ( ইতনায় ) অবস্থিত বাবা বুড়ো ঠাকুরের গাছতলায় এ মেলা অনুষ্ঠিত হয়।

বাবা বুড়ো ঠাকুরের গাছতলার অনুষ্ঠানের প্রতিষ্ঠাতা বাবু তমাল কৃষ্ণ কুন্ডু এবং পূর্বের বার বার নির্বাচিত সভাপতি গোপাল চন্দ্র সাহার ছেলে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, অস্বচ্ছল শিক্ষার্থীদের দারিদ্রতার পাশে থাকা মানুষ,বাবা বুড়ো ঠাকুরের গাছতলার বর্তমান নবনির্বাচিত সভাপতি বাবু আলোক কুমার সাহা এবং সাধারণ সম্পাদক বাবু উজ্জ্বল গাংঙ্গুলী।

মানুষের মুখে মুখে প্রচলিত রয়েছে যে, তৎকালীন সময়ে এখানে মানুষ কোন মানত করলে নাকি উপকার পেত। কেউ যদি মানত করতো তাহলে কিছু কাচা দুধের সঙ্গে কিছু খুচরা পয়সা একটি গাছের তলায় রেখে যেত।
বুড়ো ঠাকুরের গাছ তলায় তৎকালীন সময়ে রাণী রাসমণি কাচা দুধ ও পয়সা রাখতেন বলে স্থানীয় ভাবে অনেকের মুখ থেকে জানা যায়। তিনি যতবারই এসেছেন প্রত্যেক বারই এই গাছতলায় কিছু সময় একাকী কাটিয়েছেন।

এখন সব সময় বাবা বুড়ো ঠাকুরের গাছ তলায় পূজা অর্চনা চলে। এখানে জমজমাট থাকে লোকজনের আবির্ভাবে। শনি ও মঙ্গলবারে ভীড় বেশী থাকে। এই বুড়োঠাকুরকে নিয়ে এলাকায় বিভিন্ন ধরনের গল্প আছে, আছে মতৈক্য। বাবা বুড়ো ঠাকুরের এই গাছ তলায় আগমন আনুমানিক চারশো থেকে সাড়ে চারশো বছর আগে।

বুড়ো ঠাকুরের গাছতলায় ২০ বছর ধরে শুরু হয়েছে মেলা। বৈশাখ মাসের প্রথম মঙ্গলবার শুরু হয় এই মেলা।মেলাতে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ধর্মের হাজার হাজার লোক সমবেত হয়।

এ বছর ২য় মঙ্গলবার থেকে চারদিন ব্যাপী শ্রীশ্রী বাবা বুড়ো ঠাকুরের পূজা ,বিভিন্ন প্রকার অনুষ্ঠান (যেমন: পদাবলী কীর্তন,গীতা যজ্ঞ, কবিগান ) ও মেলার আয়োজন করা হয়েছে। এই মেলাটি অনুষ্ঠিত হবে ২২ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত চলবে।

আরো খবর

ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন