সর্বশেষ খবরঃ

নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

উজ্জ্বল রায়( নড়াইল ) জেলা প্রতিনিধি :: নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার। নড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতী নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে বড়দিয়ে নৌ-পুলিশ ফাঁড়ি।

গত মঙ্গলবার ( ২৪ মার্চ ) রাতে উপজেলার কোটাখাল ইউনিয়নের কোটাখোল খেয়াঘাটে মধুমতি নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ( এসআই ) এনায়েত বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে লোহাগড়া উপজেলার কোটাখোল খেয়াঘাট এলাকায় মধুমতি নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে স্থানীয়রা বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়িতে খবর দেয়। খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ওই নারীর আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্য কোন এলাকা থেকে মরদেহটি নদীতে ভেসে এসেছে।

এ বিষয়ে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই ) এনায়েত বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মরদেহটির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো খবর

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়