সর্বশেষ খবরঃ

নড়াইলের নবাগত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলামের যোগদান

রামু থানার পুলিশের অভিযানে ১ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার-১
রামু থানার পুলিশের অভিযানে ১ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার-১

উজ্জ্বল রায় :: নড়াইল জেলার নতুন পুলিশ সুপার(এসপি )হিসেবে মোঃ রবিউল ইসলাম বুধবার নড়াইলে যোগদান করেছেন।জানা যায়,মোঃ রবিউল ইসলাম ২০০৬ সালে ২৫তম বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হন।এরপর তিনি তিন বছর র‌্যাবে দায়িত্ব পালন করেন।

পরে বরিশাল সদরের সার্কেলে এএসপি হিসেবে দুই বছর দায়িত্বে ছিলেন।মোঃ রবিউল ইসলাম দুইবার আফ্রিকার মুসলিম দেশ সুদানে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে কাজ করেছেন( ২০১৩-১৪ ও ২০১৭-১৮)। জেলা পুলিশ সুপার হিসেবে এটি তার প্রথম দায়িত্ব।

শিক্ষাজীবনে তিনি ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়( বাকৃবি )থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ২০০২ সালে কৃষি অনুষদ থেকে স্নাতক এবং ২০০৪ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

নবাগত পুলিশ সুপার দায়িত্ব গ্রহণের প্রথম প্রতিক্রিয়ায় তিনি বলেন,এই দায়িত্ব অনেক চ্যালেঞ্জিং। আমি এই চ্যালেঞ্জ নিয়েই কাজ করতে চাই। আশা করি নড়াইল জেলার আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবো।
নতুন কর্মস্থল সম্পর্কে তিনি আরও বলেন, “নড়াইল একটি ঐতিহ্যবাহী জেলা।

এখানে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতান,উদয় শংকর, রবি শংকর, চারন কবি বিজয় সরকার,নিহার রণজন গুপ্ত এবং চিত্রা নদীর নাম জড়িয়ে রয়েছে।

শুনেছি এখানকার মানুষরা খুব কালচারাল। তাদের সঙ্গে কাজ করতে হয়ত ভালো লাগবে। আশা করি নড়াইলের জন্য কিছু ভালো করতে পারবো।

আরো খবর

ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন