সর্বশেষ খবরঃ

নড়াইলের কারাগারে হাজতীর মৃত্যু

নড়াইলের কারাগারে হাজতীর মৃত্যু
নড়াইলের কারাগারে হাজতীর মৃত্যু

উজ্জ্বল রায় (নড়াইল) জেলা প্রতিনিধি:: নড়াইলে অসুস্থ হয়ে হত্যা মামলার হাজতীর কারাগারে মৃত্যু। নড়াইলে অসুস্থ হয়ে হত্যা মামলায় কারাগারে থাকা আসামি হুমায়ুন শেখ (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত হুমায়ুন শেখ কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মৃত খেলাফত শেখের ছেলে।

শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে অসুস্থ অবস্থায় কারাগার থেকে তাকে নড়াইল জেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক অলোক কুমার বাগচী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নড়াইল জেলা কারাগারে থাকা হুমায়ুন শেখ নামে ওই ব্যক্তি কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের ফরিদ হত্যা মামলার ৮ নম্বর এজাহারনামীয় আসামি। তিনি গত ২ মাস যাবৎ জেলা কারাগারে ছিলেন। সেখানে গত ৪/৫ দিন যাবৎ জ্বরে ভুগছিলেন।

শুক্রবার মধ্যরাতে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে কারাগার কর্তৃপক্ষ তাকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক অলোক কুমার বাগচী তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা গেছেন।

এ বিষয়ে নড়াইল জেলা কারাগারের জেলার মোঃ আমিরুল ইসলাম বলেন, গত ৪/৫ দিন যাবৎ ওই ব্যক্তি জ্বরে ভুগছিলেন, শুক্রবার রাতে বেশি অসুস্থ হন, পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরো খবর

ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন