সর্বশেষ খবরঃ

নগরকান্দায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে নিহত-১

নগরকান্দায় বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষে নিহত-১
নগরকান্দায় বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষে নিহত-১

মাহমুদুর রহমান তুরান ( ফরিদপুর ) জেলা প্রতিনিধি :: ফরিদপুরের নগরকান্দায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনায় নিহত হয়েছে একজন। এতে উভয় গ্রুপের কমপক্ষে ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহতের নাম কবির ভূঁইয়া (৫৫) সে কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ছাগলদী গ্রামের মৃত বশার ভূঁইয়ার ছেলে বলে জানাগেছে।সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল কবির ভূঁইয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

বুধবার সকাল হতে দুপুর পর্যন্ত দু’পক্ষের মধ্যে ধাওয়া,পাল্টা ধাওয়ার মাধ্যমে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জরিয়ে পরলে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়। আহতদেরকে নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত অবস্থায় কবির ভূঁইয়াকে ফরিদপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জানাগেছে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ( ফরিদপুর বিভাগ )শামা ওবায়েদ ইসলাম রিংকু এবং কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এর মধ্যে দীর্ঘদিন স্থানীয় আদিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে।

বুধবার শহিদুল ইসলাম বাবুলের নগরকান্দায় পথসভায় অংশগ্রহণ করার কথা ছিলো। অন্যদিকে শামা ওবায়েদ ইসলাম রিংকু সমর্থিত সেচ্ছাসেবক দলের একটি অনুষ্ঠান হওয়ার ঘোষণা দেওয়া হয়। এই নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া পাল্টা ধাওয়া দিতে থাকে ও এক গ্রুপ অন্য গ্রুপের উপর হামলা চালায়।

এসময় কমপক্ষে ৩০ জন আহত হয়।প্রথমে শহিদুল ইসলাম বাবুলের সমর্থকেরা উপজেলা সদর বাজার তাদের দখলে নেয়। ঘন্টা খানেক পর শামা ওবায়েদ ইসলাম রিংকুর সমর্থকেরা শহিদুল ইসলাম বাবুলের সমর্থকদের হটিয়ে সদর বাজার দখলে নেয়। এই ঘটনায় উপজেলার তালমার মোড়,ভবুকদিয়াসহ আরো কয়েকটি স্থানেও দুই পক্ষ অবস্থান নেয়।

নগরকান্দা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর রহমান বলেন পুলিশ পরিস্থি নিয়ন্ত্রনে আনে,পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

আরো খবর

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়