সর্বশেষ খবরঃ

ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার :: কুমিল্লার দেবীদ্বার উপজেলায় ধর্ষণের পর চতুর্থ শ্রেণির এক ছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগে মোঃ ফয়েজুর রহমান ( ৪০) নামের মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ফয়েজুর  পৌরসভার ইকরা নগরী এলাকার দারোগা বাড়ির মৃত হাফেজ খলিলুর রহমানের ছেলে।

ধর্ষণের শিকার ওই ছাত্রীর বাবা- শনিবার ( ১৭ ফেব্রুয়ারি ) বিকালে মোঃ ফয়েজুর রহমানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। ওই দিন বিকেলে মো. ফয়েজুর রহমানকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, ফয়েজুর গত বছরের ২৩ নভেম্বর দুপুর ১২টার মাদ্রাসা ছুটি হওয়ার পর ওই ছাত্রীকে তার কক্ষ ঝাড়ু দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করেন।

ভুক্তভোগী ছাত্রীর বাবা বলেন,২৩ জানুয়ারি সাড়ে ১২টার দিকে মেয়ের পেটে প্রচণ্ড ব্যথা অনুভূত হলে তাকে দেবিদ্বারে একটি ক্লিনিকে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার আল্ট্রাসনোগ্রাম করতে বলেন। পরে রিপোর্টে দেখা যায় আমার মেয়ে অন্তঃসত্ত্বা।

ধর্ষণের শিকার ওই ছাত্রী জানান, বিষয়টি কাউকে জানালে তাকে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন শিক্ষক। তাই লজ্জায় ও ভয়ে কাউকে জানাতে পারেনি।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ নয়ন মিয়া জানান,শনিবার সকালে ওই শিক্ষককে তার বাড়ি থেকে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের কথা স্বীকার করেছেন। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয় করা হয়েছে। পরে বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরো খবর

কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
বেনাপোলে দুই নারী মাদক বিক্রেতা গ্রেফতার
বেনাপোলে দুই নারী মাদক বিক্রেতা গ্রেফতার
পাহাড় কেটে মাটি উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
পাহাড় কেটে মাটি উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
বিশ্বকাপ ফাইনালে মাঠে থাকছেন ট্রাম্প
বিশ্বকাপ ফাইনালে মাঠে থাকছেন ট্রাম্প
শ্যামনগরে জগন্নাথ দেবের শুভ রথযাত্রা পালিত
শ্যামনগরে জগন্নাথ দেবের শুভ রথযাত্রা পালিত
দিনাজপুরে নানা আয়োজনে জুলাই শহিদ দিবস পালিত
দিনাজপুরে নানা আয়োজনে জুলাই শহিদ দিবস পালিত
শ্যামনগরে কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়লো ব্রিজের রেলিং
শ্যামনগরে কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়লো ব্রিজের রেলিং
শার্শায় শিশু ধর্ষণের দায়ে কিশোর গ্রেফতার
শার্শায় শিশু ধর্ষণের দায়ে কিশোর গ্রেফতার