সর্বশেষ খবরঃ

ধর্মীয় উপসনালয় ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষার্থে হাতিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল

ধর্মীয় উপসনালয় ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষার্থে হাতিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল
ধর্মীয় উপসনালয় ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষার্থে হাতিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল

মোঃ হানিফ উদ্দিন সাকিব :: হাতিয়ায় সাম্প্রদায়িক দাঙ্গা ও অরাজকতা রুখতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা ধর্মীয় উপসনালয় ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষার্থে গণমিছিল করেছে।

বৃহস্পতিবার ( ৮ আগস্ট ) বেলা ১২টায় হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের হাতিয়া জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট হাইস্কুল গেইট থেকে মিছিলটি শুরু করা হয়। পরে হাতিয়া বাজারের দক্ষিণ মাথা টাংকির রাস্তার মাথাসহ বিভিন্ন স্থান ঘুরে হাতিয়া বাজারের মেইন পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।

এ সময় মিছিলে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোঃ রাসেল উদ্দিন, মিলাদুর রহমান রুবেল, নিশান উদ্দিন রকি, আমিনুর রসূল, আল মামুন, আবু সাইদ, মোঃ মাজেদুর রহমান, আমিরুল ইসলাম, মোঃ নিরব উদ্দিন, ইসমাঈল হোসেন, মোহাম্মদ আবু জাহের রাকিব সহ আরও অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-জনতার অনেক আত্মত্যাগের পর আমরা বিজয়ী হয়েছি। এতে দেশের মানুষের মুখ উজ্জ্বল হয়েছে। অথচ একটি মহল আমাদের আন্দোলনকে কলঙ্কিত করতে চেষ্টা করছে। তারা সারাদেশে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড ও ভাংচুর করেছে। ওইসকল দুবৃত্তরা সেই সৈরাচার হাসিনার ন্যায় অত্যাচার ও দখল উৎসবে মেতে উঠেছে। এসব বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে।

১৯৭১ এর পর ২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলন দেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ।এই যুদ্ধে জয়ী হয়েছে এদেশের ছাত্র-জনতা। মূলত, ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন হাসিনা।সেজন্যই আমাদের আজকের আনন্দ মিছিল।

সমাবেশে ছাত্রনেতারা হুশিয়ারি দিয়ে বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর বর্তমানে আপনারা যারা হাতিয়ার সাধারণ মানুষের উপর জুলুম করছেন, বিশ্ব দরবারে সৈরাচারমুক্ত বাংলাদেশকে কলঙ্কিত করছেন,তাদের কাউকে ছাড় দেবে না ছাত্র সমাজ। আপনারা সতর্ক হয়ে যান। না হয় আপনাদের বিরুদ্ধেও রাজপথে নামবে এদেশের ছাত্র-ছাত্রীরা।

আরো খবর

বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে