সর্বশেষ খবরঃ

দেশব্যাপী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো শুরু

দেশ ব্যাপী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো শুরু
দেশ ব্যাপী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো শুরু

সারা দেশে ৬ থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ২২ লাখ শিশুদের আজ শনিবার ( ১ জুন ) ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

শনিবার  (১ জুন ) সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ ও সোশাল মেডিসিনে ( নিপসম ) নিজে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে সারা দেশে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন। বিকেল ৪টা পর্যন্ত চলবে এই কার্যক্রম।

এর আগে বৃহস্পতিবার ( ৩০ মে ) রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম।

তিনি বলেন, এই কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৭ লাখ শিশুকে একটি নীল রঙের আর ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৯৫ লাখ শিশুকে লাল রঙের একটি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
তবে, ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানার কারণে ১২২৪ কেন্দ্রে পরে এই কর্মসূচি পালন করা হবে।

এদিকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৫ লাখ ৭৯ হাজার ২৫৮ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ( ডিএনসিসি )।

উত্তর সিটির ৫৪ ওয়ার্ডের ১৯০৪টি কেন্দ্রে সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ সময় ৬ থেকে ১১ মাস বয়সী ১ লাখ ১০ হাজার শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫ লাখ ৬০ হাজার শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানা গেছে।

অপরদিকে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ( ডিএসসিসি ) আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ থেকে ১১ মাস বয়সী ১ লাখ ১০ হাজার শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫ লাখ ৬০ হাজার শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানা গেছে।

আরো খবর

শ্যামনগরে রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ
শ্যামনগরে রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী
শার্শায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার
শার্শায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার
চারুপীঠ একাডেমিতে চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
চারুপীঠ একাডেমিতে চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো