সর্বশেষ খবরঃ

দূর্গাপুর উদয়ন সংঘের আয়োজনে ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত

দূর্গাপুর উদয়ন সংঘের আয়োজনে ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত
দূর্গাপুর উদয়ন সংঘের আয়োজনে ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত

জাহিদ হাসান :: যশোর জেলার বেনাপোল পৌরসভাধীন দূর্গাপুর উদয়ন সংঘের আয়োজনে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঈদের দিন রাতে গ্রামের সকল পেশাজীবি মানুষদের নিয়ে নানা গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ১৭ই জুন ) ঈদুল আজহার দিবাগত রাতে দূর্গাপুর উত্তর পাড়া মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দূর্গাপুর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক রাজনৈতিক ব্যাক্তিত্ব মোঃ মফিজুর রহমান ঐতিহ্যবাহী এসকল গ্রামীণ খেলার উদ্বোধন ঘোষণা করেন।

ঐতিহ্যবাহী খেলাধুলার মধ্যে ছিলো হাঁড়ি ভাঙা, রশি টানাটানি, তৈলাক্ত কলা গাছে উঠা, মোড়গ লড়াই, দৌড়, বেলুন ফাটানো সহ প্রধান আকর্ষণ বিবাহিত অবিবাহিত ফুটবল টুর্নামেন্ট। সম্পূর্ণ মাঠ লাইটিং করে এই সকল খেলাগুলো সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো যারা উপস্থিত ছিলেন দূর্গাপুরের কৃতিসন্তান শিক্ষক বাসেদ আলী মল্লিক, বিশিষ্ট সাংবাদিক এবং সমাজসেবক জাহিদুল ইসলাম জাহিদ, দূর্গাপুরের কৃতি সন্তান এবং খেলা প্রেমী ফারুক হোসেন, আনিছুর রহমান, আলী কদর, রফিকুল ইসলাম সহ অনেক গুনি ব্যক্তিত্ব।

বিভিন্ন এলাকা থেকে খেলা দেখতে আসা একাধিক ব্যাক্তি জানান,ঈদের দিন রাতে লাইটিং করে এত সুন্দর পরিবেশে  খেলার আয়োজনের মাধ্যমে ঈদ আনন্দ ভাগাভাগি করার যে অভিনব আয়োজন তা আগত সকলকে মুগ্ধ করেছে।

খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে নৈশ্য ভোজে অংশ নেয় আয়োজক দর্শক ও অতিথিবৃন্দ।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন