সর্বশেষ খবরঃ

দিনাজপুরে ১০ম কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

দিনাজপুরে ১০ম কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
দিনাজপুরে ১০ম কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

চন্দন মিত্র (দিনাজপুর) জেলা প্রতিনিধি ::জমকালো ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুর ৭নং ওয়ার্ডে ১০ম কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন হয়েছে।

“খেলাধুলায় ভরপুর- জেলা মোদের দিনাজপুর”এ শ্লোগানকে সামনে রেখে বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ রেহাতুল ইসলাম খোকা’র সার্বিক তত্ত্বাবধানে ১০ ম বারের মতো দিনাজপুর ৭নং কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু হলো।

শুক্রবার( ২২ আগস্ট )বিকালে দিনাজপুর শহরের বালুবাড়িতে মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় মাঠে ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক।

উদ্দোধনী খেলায় ট্রাইব্রেকারে নবাবগঞ্জ ফুটবল একাডেমী ৪-৩ গোলে পঞ্চগড় শাপলা সংঘকে পরাজিত করে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে।নির্ধারীত সময়ে খেলা ১-১ করে গোলে খেলা ড্র হলে ট্রাইব্রেকারে গড়ায়।

দিনাজপুর ফুটবল এসোসিয়েশনের সভাপতি গোলাম নবী দুলালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চেম্বারের সাবেক সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী, চালকল মালিক গ্রুপের সভাপতি মুসাদ্দেক হুসেইন প্রমুখ।

এবার দিনাজপুর সহ উত্তরাঞ্চলের মোট ১৬ টি দল খেলায় অংশগ্রহণ করবে বলে জানিয়েছে আয়োজক।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন