সর্বশেষ খবরঃ

দিনাজপুরে মাদকদ্রব্যসহ ৩মাদক ব‍্যবসায়ি গ্রেফতার

দিনাজপুরে মাদকদ্রব্যসহ ৩মাদক ব‍্যবসায়ি গ্রেফতার
দিনাজপুরে মাদকদ্রব্যসহ ৩মাদক ব‍্যবসায়ি গ্রেফতার

চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি :: দিনাজপুরে গোয়েন্দা পুলিশ ( ডিবি ) শহরে অভিযান চালিয়ে ৩ হাজার ১০০ পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

সোমবার দুপুরে দিনাজপুরের পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ) আব্দুল্লাহ আল মাসুম। এসময় ডিবি পুলিশের ওসি এএফএম মনিরুজ্জামান মন্ডল উপস্থিত ছিলেন।

গ্রেফতারকৃতরা হলেন- দিনাজপুর শহরের বড়বন্দর ফকিরপাড়ার মোহাম্মদ বাবুর দুই ছেলে নুর ইসলাম বাপ্পী ( ৩৮ ) ও শাহিনুর ইসলাম হ্যাপি ( ৩৩), একই এলাকার মৃত রফিকুল্লাহর ছেলে মোহাম্মদ সুমন ( ৩৫)।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মাসুম জানান, রোববার সন্ধ্যায় ডিবি পুলিশের একটি টিম দিনাজপুর শহরের শাখারীপট্টি শিল্পকলা একাডেমির সামনের সড়কে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে।

এসময় তাদের কাছে বাজারের ব্যাগে রাখা ৩ হাজার ১০০ পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয় হয়। তারা দীর্ঘদিন ধরে নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করে আসছিল।

সোমবার দিনাজপুর কোতয়ালী থানায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী