সর্বশেষ খবরঃ

দিনাজপুরে প্রেস কাউন্সিলের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুরে প্রেস কাউন্সিলের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
দিনাজপুরে প্রেস কাউন্সিলের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চন্দন মিত্র( দিনাজপুর ) জেলা প্রতিনিধি :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে দিনাজপুরে সাংবাদিকদের জন্য “গণ- মাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে কর্মশালায় দিনাজপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।

গতকাল সোমবার(২ ফেব্রুয়ারি )দিনাজপুর সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম।

দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় স্বাগ বক্তব্য দিনাজপুর জেলা তথ্য অফিসার সাদিয়া আফরিন শেফা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেস কাউন্সিলের সচিব মোঃ আব্দুস সবুর,অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুর-ই-আলম সিদ্দিকী।

এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের ( নিমতলা ) সভাপতি নুরুল হুদা দুলাল, কালিতলা প্রেসক্লাবের সহ-সভাপতি রতন সিং,সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজি নং রাজ- ২৯৩৬) এর সভাপতি মোফাচ্ছিলুল মাজেদ, সহ-সভাপতি কোরবান আলী সোহেল,সাধারণ সম্পাদক মোঃ আতিউর রহমান, অর্থ সম্পাদক তাজেদুর রহমান মানিক প্রমুখ।l

আরো খবর

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়