সর্বশেষ খবরঃ

দিনাজপুরে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও অগ্নি নিবারক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুরে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও অগ্নি নিবারক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত
দিনাজপুরে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও অগ্নি নিবারক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি :: দিনাজপুরে সড়ক ও জনপথ অধিদপ্তরের আয়োজনে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহযোগিতায় ১৩জুন-২০২৩ মঙ্গলবার সকাল ১০টায় সড়ক ভবন হলরুমে প্রাকৃতিক দূযোর্গ হতে নিরাপদ থাকার কৌশল সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালা ও অগ্নি নিবারক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাকৃতিক দূযোর্গ হতে নিরাপদ থাকার কৌশল সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালা ও অগ্নি নিবারক মহড়া কার্যক্রমের উদ্বোধন করেন দিনাজপুর সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম খান।

দিনাজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মনসুরুল আজিজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম সরকার।

উক্ত অনুষ্ঠানের প্রজেক্টরের মাধ্যমে প্রাকৃতিক দূযোর্গ হতে নিরাপদ থাকার কৌশল সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালা ও অগ্নি নিবারক মহড়া কার্যক্রমের প্রেজেন্টেশন উপস্থাপনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার মোঃ মেহফুজ তানজীর।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী পার্থ সরকার, উপ-বিভাগীয় প্রকৌশলী (সড়ক উপবিভাগ) মোঃ আফজাল হোসেন, সহকারী প্রকৌশলী প্রমানন্দ বর্মণসহ সড়ক বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সকল কর্মচারীবৃন্দ।

আরো খবর

নেই ক্লিনিকের অনুমোদন তবুও চলছে অপারেশন! স্বাস্থ্য ঝুঁকিতে রোগীরা
নেই ক্লিনিকের অনুমোদন তবুও চলছে অপারেশন! স্বাস্থ্য ঝুঁকিতে রোগীরা
জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি
জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত