সর্বশেষ খবরঃ

দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল

দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল
দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল

চন্দন মিত্র( দিনাজপুর ) জেলা প্রতিনিধি :: দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ১২ই রবিউল আউয়াল উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ।

দিনাজপুর সদর উপজেলার ১০নং কমলপুর ইউনিয়নের জনতামোড়ে দি সাইন টিচিং এন্ড কম্পিউটার লার্নিং প্লেছ এর আয়োজনে অত্র প্রতিষ্ঠানে সোমবার ( ১৬ সেপ্টেম্বর ) সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আলোচনা এবং দোয়া মাহফিল পরিচালনা করেন মুহতামীম,মন্ডলপুর হাফেজিয়া মাদ্রাসা বিরল এবং খোকন মৌলভীর মোড় মসজিদের খতিব মাওলানা মোঃ রফিকুল ইসলাম ।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিন সাদিপুর হযরত রাবেয়া বসরী মহিলা মাদ্রাসার শিক্ষক এবং পাতলশা বল্লামপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ নাজমুল আলম এবং দক্ষিণ দূর্গাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার ও দক্ষিণ পাতলশা জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আনিছুর রহমান।

দোয়া মাহফিল অনুষ্ঠানে আমন্ত্রিতঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রশিদ,হাফেজ আখতারুজ্জামান ,শহীদুল ইসলাম বাবু এবং প্রতিষ্ঠানের পরিচালক শামীম সরকার সবুজ ও সকল শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে কোরান থেকে তেলোয়াত করেন ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মোঃ জুবায়ের ইসলামী সংগীত,গজল ও হামনাদ করেন মিতু আক্তার,শিশির আহমেদ,মোছা আখি মনি,হাসিব ,মোছা মিষ্টিসহ বিভিন্ন ক্লাশের শিক্ষার্থীরা।পরিশেষে তোবারক বিতরনের মধ্যে দিয়ে বিশেষ দিনটির কার্যক্রম সম্পন্ন হয় ।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী