সর্বশেষ খবরঃ

দিনাজপুরে নদী থেকে অজ্ঞাত ২ যুবকের মৃতদেহ উদ্ধার

দিনাজপুরে নদী থেকে অজ্ঞাত ২ যুবকের মৃতদেহ উদ্ধার
দিনাজপুরে নদী থেকে অজ্ঞাত ২ যুবকের মৃতদেহ উদ্ধার

চন্দন মিত্র( দিনাজপুর ) জেলা প্রতিনিধি :: দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় কাকড়া নদী থেকে অজ্ঞাত দুই যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার ( ১২ জানুয়ারি )সকাল ১১ টায় চিরিরবন্দর ভিয়াইল ইউনিয়নের লক্ষীতলা ব্রিজ সংলগ্ন বানিয়াখারী এলাকায় কাকড়া নদীতে ভাসমান অবস্থায় মৃতদেহ দুটি উদ্ধার করা হয়।

মৃতদেহ দুটি আনুমানিক বয়স ৩০ বছর তবে তাদের পরিচয় এখনো শনাক্ত হয়নি বলে সর্বশেষ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ আব্দুল হালিম।

মৃত দেহ দুটি আনুমানিক তিন দিন আগের বলে ধারণা করা হচ্ছে। মৃতদেহ দুটির প্রাথমিক সুরত হাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ দুটির পরনে জ্যাকেট মাফলার ও টুপি ছিল। লক্ষীতলা থেকে পাঁচবারি পর্যন্ত আত্রাই নদীর দু’ধারে মানুষজনকে এ বিষয়ে অবগত করা হয়েছে তারা কোন তথ্য পেলে সাথে সাথে জানানোর জন্য বলা হয়েছে।পঞ্চগড় ঠাকুরগাঁ হয়ে আত্রাই নদীতে ভেসে আসছে কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

চিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী বলেন ময়নাতদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে,পাশাপাশি নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলমান রয়েছে।

আরো খবর

মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১