সর্বশেষ খবরঃ

দিনাজপুরে ধর্মীয় নেতাদের সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুরে ধর্মীয় নেতাদের সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত
দিনাজপুরে ধর্মীয় নেতাদের সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

চন্দন মিত্র ( দিনাজপুর ) জেলা প্রতিনিধি :: ইউএসএইড এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সিটিটিউট এর সার্বিক সহযোগিতায় এবং রুপসা সংস্থা খুলনা এর আয়োজনে আন্ত:ধর্মীয় সম্প্রীতি সুরক্ষায় ধর্মীয় নেতাদের সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ২৮ আগস্ট-২০২৪) সকাল ১০ টায় দিনাজপুর শহরের উপশহরস্থ পর্যটন মোটেলে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুপসা সংস্থার নির্বাহী পরিচালক হিরন্ময় মন্ডল।

অনুষ্ঠানে আলোচ্যক হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মোঃ রুস্তম আলী, দিনাজপুর ইমাম সমিতির সভাপতি মাওলানা মোঃ মতিউর রহমান কাসেমী। বাংলাদেশ ব্রাহ্মন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি সুনীল চক্রবর্তী, দিনাজপুর ( কসবা ) সেন্ট জেভিয়ার্স ক্যাথলিক চার্চ এর ধর্ম যাজক ফাদার বিদ্যা বর্মন, বিরল বৌদ্ধ মন্দিরের ধর্ম যাজক সুমানন্দা ভিক্ষু।

অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কর্মশালার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন রুপসা সংস্থার প্রোগ্রাম অফিসার সুমি খাতুন এবং গ্রুপ ওয়ার্ক ও উন্মুক্ত আলোচনা পর্ব পরিচালনা করেন রুপসা সংস্থার প্রোগ্রাম ডিরেক্টর শেখ মোস্তাফিজুর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন রুপসা সংস্থার নির্বাহী পরিচালক হিরন্ময় মন্ডল। উক্ত কর্মশালায় ইমাম, খতিব,পুরোহিত,ফাদার, ভিক্ষুসহ বিভিন্ন ৩২ জন প্রতিনিধি অংশগ্রহন করেন।

আরো খবর

বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে