সর্বশেষ খবরঃ

দিনাজপুরের সাবেক এমপি মনোরঞ্জন শীল গোপালের বিচারের দাবীতে মানববন্ধন

দিনাজপুরের সাবেক এমপি মনোরঞ্জন শীল গোপালের বিচারের দাবীতে মানববন্ধন
দিনাজপুরের সাবেক এমপি মনোরঞ্জন শীল গোপালের বিচারের দাবীতে মানববন্ধন

চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি ::  সম্পত্তি জোর পূর্বক দখল করে ১৩টি পরিবারকে মামলা দিয়ে উচ্ছেদ করার প্রতিবাদে এবং দিনাজপুর ১আসনের ( বীরগঞ্জ,কাহারোল )সাবেক এমপি মনোরঞ্জন শীল গোপালসহ তার সহকারী আবুল কালাম আজাদ ( হা কামাল )এর বিচারের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী ।

রবিবার ( ১৮আগস্ট )সকাল ১১টায় দিনাজপুর কাহারোল উপজেলার ১নং ডাবোর ইউনিয়নে বড় পোকড়া মজা পুকুর ভূমিহীন কৃষক সমবায় সমিতির আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় ।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন কাহারোল বড় পোকড়া মজা পুকুর এলাকায় আমরা আমাদের বংশপরম্পরায় ১৯৭৭সাল থেকে ৩১টি পরিবার বসবাস করে আসছিলাম।এখানে একটি সরকারি উদ্যোগে পুকুর করে দেয়া হয় ।আর সেই পুকুরটি সরকারি প্রবিধান মোতাবেক বড় পোকড়া মজা পুকুর ভূমিহীন কৃষক সমবায় সমিতির মাধ্যমেই পরিচালিত হয়ে আসছিল ।

কিন্তু আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর দিনাজপুর ১আসনের সাবেক এমপি মনোরঞ্জন শীল গোপাল গত ২০১০ সালে তার নিজ নামে মা নিত্য রানী শীল ও তার সহযোগী আবুল কালাম আজাদের নামে বোচাগঞ্জের বাসিন্দা নুর আক্তার বানু ও তার অপর দুই বোনের কাছ থেকে খাস কবলা দলীলমুলে ১একর ৩৫ শতক জমি রেজিস্ট্রি নিয়ে ১১দষমিক ৩৫একর জমি দখল করে গরু,হাঁস মুরগির খামারসহ বিভিন্ন স্থাপনা গড়ে তুলে আমাদের এলাকা থেকে বিতারিত করার অপচেষ্টায় লিপ্ত ছিল।

আমাদের একেক জনকে ৩,৪টি করে মামলা দিয়ে দিনের পর দিন হয়রানি করে বড় পোকড়া মজা পুকুর এলাকায় বসবাসরত নুর ইসলাম ,আব্দুল মোতালেব,আবুল কালাম,আবুল হোসেন সহ ১৩টিপরিবারকে জোরপূর্বক উচ্ছেদ করে সেখানে গড়ে তুলে তাদের সাম্রাজ্য । সমবায় সমিতির নামে বরাদ্দকৃত পুকুর ও আশ্রয়স্থল পুনঃরুদ্ধার এবং সাবেক এমপি মনোরঞ্জন শীল গোপাল,আবুল কালাম আজাদসহ তার তার সহোযোগীদের দ্রুত আইনের আওতায় নিয়ে বিচারের দাবি জানান বিক্ষুব্ধ এলাকাবাসী। অভিযুক্তদের সহিত যোগাযোগের চেষ্ঠা চালিয়েও সাক্ষাৎ না মেলায় বিবৃতি জানা যাইনী।

এ সময় বক্তব্য রাখেন বড় পোকড়া মজা পুকুর ভূমিহীন কৃষক সমবায় সমিতির সভাপতি মোঃ ওসমান আলী,সদস্য মোঃ মোসলেম উদ্দিন,মোঃ হাসান চৌধুরী,সদস্য নজরুল ইসলাম,ভুক্তভোগী সালমা,সমর্থ বানু,সোহরাব কাজী,ওসমান আলীসহ প্রমুখ।

আরো খবর

নেই ক্লিনিকের অনুমোদন তবুও চলছে অপারেশন! স্বাস্থ্য ঝুঁকিতে রোগীরা
নেই ক্লিনিকের অনুমোদন তবুও চলছে অপারেশন! স্বাস্থ্য ঝুঁকিতে রোগীরা
জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি
জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত