সর্বশেষ খবরঃ

দাম বাড়ল ডলারের

দাম বাড়ল ডলারের
ছবি সংগৃহীত

বাংলাদেশে ডলারের দাম বাড়ানো হয়েছে।রপ্তানি আয়ের ক্ষেত্রে প্রতি ডলারের দাম ১ টাকা বাড়িয়ে ১০৯ টাকা ৫০ পয়সা এবং রেমিট্যান্সের ক্ষেত্রে ৫০ পয়সা বাড়িয়ে প্রতি ডলারের দাম ১০৯ টাকা ৫০ পয়সা করা হয়েছে।

আমদানির ক্ষেত্রে ডলারের দাম ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। ডলারের নতুন দাম ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার ( ৩১ আগস্ট ) ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ ( এবিবি ) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের ( বাফেদা ) যৌথ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বৈঠকে উপস্থিত ছিলেন—বাফেদার চেয়ারম্যান এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ( এমডি ) ও সিইও মোঃ আফজাল করিম, এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ( এমডি ) সেলিম আর এফ হোসেনসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক।

ব্যাংকাররা জানিয়েছেন, অনেক দিন ধ‌রে রপ্তানি আয় ও রেমিট্যান্সের ডলারের দাম এক করার চেষ্টা চল‌ছিল। এখন এটা কার্যকর হ‌বে। শুক্রবার থে‌কে প্রবাসী আয় ও রপ্তানি বিল নগদায়নে ডলার রে‌টে কো‌নো পার্থক্য থাক‌বে না। প্রতি ডলারের রেট হ‌বে ১০৯ টাকা ৫০ পয়সা। এতে রপ্তানিকারকরা আরও উৎসাহী হবেন।

আরো খবর

যশোরে আবারো স্বর্ণবারসহ পাচারকারী আটক
যশোরে আবারো স্বর্ণবারসহ পাচারকারী আটক
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে মির্জা ফখরুলকে চীনা প্রেসিডেন্টর অভিনন্দন
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে মির্জা ফখরুলকে চীনা প্রেসিডেন্টর অভিনন্দন
রোটারি ক্লাবের আয়োজনে বেনাপোলে চক্ষু চিকিৎসা শিবির
রোটারি ক্লাবের আয়োজনে বেনাপোলে চক্ষু চিকিৎসা শিবির
খাগড়াছড়িতে বজ্রপাতে একই পরিবারের ৩ জনের মৃত্যু
খাগড়াছড়িতে বজ্রপাতে একই পরিবারের ৩ জনের মৃত্যু
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
শিশু জান্নাতুল মাওয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড
শিশু জান্নাতুল মাওয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক