সর্বশেষ খবরঃ

ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের উদ্যোগে এইচএসসি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের উদ্যোগে এইচএসসি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের উদ্যোগে এইচএসসি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: “গুণগত শিক্ষা, প্রযুক্তিগত দক্ষতা ও জাতীয় ঐক্য সুদৃঢ় করার মাধ্যমে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা বদ্ধপরিকর” — এই মূলমন্ত্রকে সামনে রেখে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে ২০২৫সালের এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও মতবিনিময় সভা।

বৃহস্পতিবার ( ১৩ জুন )বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কার্যালয়ে ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম,বাংলাদেশ, খাগড়াছড়ি সদর কলেজ শাখা’র উদ্যোগে এ শিক্ষা উপকরণ বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ দিন টিএসএফ খাগড়াছড়ি সদর কলেজ শাখা’র সভাপতি লসমী ত্রিপুরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটি’র সভাপতি কমল বিকাশ ত্রিপুরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, ত্রিপুরা জনগোষ্ঠী ও পাহাড়ের শিক্ষার্থীরা যেন পিছিয়ে না পড়ে, সে জন্য শুধুমাত্র উপকরণ নয়—দৃষ্টিভঙ্গিরও প্রয়োজন। এই আয়োজন শুধু সহায়তা নয়, বরং অনুপ্রেরণা হয়ে থাকুক আগামী দিনের শিক্ষার্থীদের জন্য।

এ সময় পরীক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় এবং শিক্ষাজীবন ও ক্যারিয়ার গঠনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনগুলোতেও এই ধারা অব্যাহত থাকবে, যাতে উপজাতীয় শিক্ষার্থীরা শিক্ষা ও সচেতনতার মাধ্যমে এগিয়ে যেতে পারে একটি মর্যাদাপূর্ণ ভবিষ্যতের দিকে।

আরো খবর

ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন