সর্বশেষ খবরঃ

তুরস্কে পুলিশের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ জনের মৃত্যু

তুরস্কে পুলিশের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ জনের মৃত্যু
তুরস্কে পুলিশের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ জনের মৃত্যু

তুরস্কে পুলিশের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন। শনিবার গভীর রাতে দেশটির গাজিয়ানটেপ প্রদেশে এ ঘটনা ঘটে।

রোববার ( ৪ ফেব্রুয়ারি ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবরটি জানান।

হেলিকপ্টারটি হাতায় বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এবং গাজিয়ানটেপ বিমানবন্দরের দিকে যাচ্ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী জানান,রাত সাড়ে ১০টার দিকে এটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ইয়েরলিকায়া জানান,হেলিকপ্টারটি গাজিয়ানটেপের নুরদাগি জেলার কার্তাল গ্রামের কাছে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ সম্পর্কে পোস্টে কিছু উল্লেখ করেননি তিনি।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা এক বিবৃতিতে বলেছেন, আহত ব্যক্তি একজন প্রযুক্তিবিদ, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি