সর্বশেষ খবরঃ

তামিল নাড়ুতে হাসপাতালের অগ্নিকান্ডে শিশুসহ নিহত ৬

তামিল নাড়ুতে হাসপাতালের অগ্নিকান্ডে শিশুসহ নিহত ৬
ছবি সংগৃহীত

ভারতের তামিল নাড়ু প্রদেশের দিনদিগুলে বৃহস্পতিবার ( ১২ ডিসেম্বর )এক প্রাইভেট হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। এতে এক শিশুসহ অন্তত ছয়জনের প্রাণহানি ঘটেছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে,ত্রিচি রোডের সিটি হাসপাতালে দেশটির স্থানীয় সময় রাত ৮টা নাগাদ এই ঘটনা ঘটেছে। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে,ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এনিয়ে আরও তদন্ত চলছে।দেশটির টিভি ফুটেছে দেখা যাচ্ছে, ভবনে আগুন ও ধোঁয়া উড়ছে। প্রায় দুই ঘণ্টা পর আগুন নেভানো গেছে।

সংবাদসংস্থা পিটিআই বলছে,পুলিশ এবং ফায়ার ডিপার্টমেন্টের কর্মকর্তারা অচেতন অবস্থায় ছয়জনকে উদ্ধার করে। এরপর তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেছে।

কর্মকর্তারা আরও বলেছেন, হাসপাতালটিতে ভর্তি থাকা রোগীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং নিকটস্থ হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে।

আরো খবর

গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া