সর্বশেষ খবরঃ

ঢাকা সফরে এসেছেন দুই মার্কিন কংগ্রেসম্যান

ঢাকা সফরে এসেছেন দুই মার্কিন কংগ্রেসম্যান
ফাইল ছবি ( সংগৃহীত )

মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুজন সদস্য চার দিনের সফরে ঢাকা এসেছেন। তাদের একজন ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য এড কেইস এবং অপরজন রিপাবলিকান পার্টির রিচার্ড ম্যাকরমিক।

রোববার ( ১৩ আগস্ট ) এই মার্কিন প্রতিনিধিদলের আনুষ্ঠানিক সফর শুরু হবে। শনিবার ( ১২ আগস্ট ) তারা ঢাকায় পৌঁছান।

রোববার পররাষ্ট্রমন্ত্রী ডঃ এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন মার্কিন কংগ্রেসম্যানরা। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গেও বৈঠক করবেন তারা।

কংগ্রেস প্রতিনিধিদল আগামী সোমবার ( ১৪ আগস্ট ) রোহিঙ্গা শরণার্থী শিবির সফর করবেন। তারা রোহিঙ্গা ক্যাম্পে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন সংস্থা এবং জাতিসংঘের সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করবেন। রোহিঙ্গাদের আর্থিক অবস্থাসহ সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন দুই কংগ্রেসম্যান।

মার্কিন প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন,রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া অর্থ ঠিকমতো ব্যবহার করা হচ্ছে কি না,সেটি দেখতে আসছেন তারা।রোহিঙ্গাদের অর্থায়নের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র অন্যতম বড় দাতা। এ দুই কংগ্রেসম্যান এসব অর্থায়ন কমিটিতে আছেন। তাই,তারা দেখবেন কিভাবে তাদের অর্থ ব্যবহার করা হচ্ছে।

আরো খবর

হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী