সর্বশেষ খবরঃ

ডেঙ্গুতে যশোরে ২জনের মৃত্যু

ডেঙ্গুতে যশোরে ২জনের মৃত্যু
ডেঙ্গুতে যশোরে ২জনের মৃত্যু

যশোর প্রতিনিধি :: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে।নিহতেরা হলেন-চৌগাছা কয়ারপাড়া গ্রামের সমীর কর্মকারের স্ত্রী দোলন কর্মকার ( ৩৩) এবং বাঘারপাড়া উপজেলার আব্দুল গফফার ( ৬৫ )।

শনিবার ( ১৫ জুলাই ) দুপুর ১২টার দিকে যশোর সিভিল সার্জনের মিডিয়া সেল থেকে বিষয়টি জানানো হয়েছে।

তারা দুইজনই স্থানীয়ভাবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ১২ জুলাই যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়। তাদের দুইজনেরই হার্ট ও ডায়াবেটিস রোগী ছিলেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

সিভিল সার্জন সূত্রে জানা গেছে,গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৯ জন। আক্রান্তরা সবাই যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এ নিয়ে জেলায় মোট রোগীর সংখ্যায় দাঁড়ালো ১০৮ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়িতে রয়েছেন ৮৬ জন।

এ বিষয়ে যশোর সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, ডেঙ্গুতে আক্রান্ত দুইজন চিকিৎসাধীন অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মারা গেছেন। মারা যাওয়া দুইজনই স্থানীয়ভাবে আক্রান্ত ছিলেন।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন